শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

গায়ের রং কালো বলে কটাক্ষ সুন্দরীর কড়া জবাব

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি তার শরীরের রঙ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের নেটিজেনরা নানা কটাক্ষ করে যাচ্ছেন তাকে। তার জবাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রোমা। তিনি দাবি করেছেন, তার গায়ের রঙ পাকিস্তানের মাটির মতো। তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। যারা তার সমালোচনা করছেন তাদের উচিত নয় দেশের অসম্মান করা।

রোমা জানিয়েছেন, এই ধরনের মন্তব্যের মূল কারণ হলো রঙের প্রতি পক্ষপাত। সমাজে বহু ক্ষেত্রে ফর্সা ত্বককে বেশি প্রশংসা করা হয় এবং মানুষ তাদের নিজেদের সংস্কৃতি ও বংশপরম্পরা ভুলে যায়। রোমা বলেন, তিনি মূলত পাকিস্তানি। তার শিকড়, মূল্যবোধ এবং ত্বকের প্রতিটি রঙেই। তিনি আরও বলেন, তার ত্বক সেই নারীদের মতো যারা পাকিস্তানের পরিবার, বাড়ি ও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে পাকিস্তানকে উপস্থাপন করি। তবে আমি দক্ষিণ এশিয়ার সেই নতুন প্রজন্মকেও প্রতিনিধিত্ব করি যারা সমাজের তৈরি সংকীর্ণ মানদণ্ডে ফিট হয় না।’

রোমা রিয়াজ পাকিস্তানি দর্শকদের উদ্দেশ্যে উর্দু ভাষায় বলেন, কেন মানুষ নিজেদের দেশের মানুষকে ঘৃণা করে তা তিনি বুঝতে পারেন না। তিনি বলেন, ‘আমি সবসময় গর্বের সঙ্গে বলি যে আমাদের দেশের মানুষই আমাদের দেশের সবচেয়ে মূল্যবান ধন। অথচ একই মানুষ আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বের কাছে পাকিস্তানের একটি ইতিবাচক চিত্র উপস্থাপন করার চেষ্টা করছি। তাই অনুগ্রহ করে আমার প্রচেষ্টা বৃথা যেতে দেবেন না। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু যদি ভালো কিছু না বলতে পারলে পাকিস্তানের অসম্মান হয় এমন কিছুই বলবেন না।’

রঙের প্রতি পক্ষপাত পাকিস্তানি সমাজে এখনো একটি বড় সমস্যা। ত্বকের রঙের কারণে মানুষ প্রায়শই অসম বিচার করেন। রোমা রিয়াজ প্রকাশ্যে এই সংকীর্ণ মানসিকতার বাইরে এসে নিজের ত্বক, সংস্কৃতি এবং ভাষাকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন।

একই সঙ্গে তিনি শাড়ি পরার সিদ্ধান্তের পক্ষেও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শাড়ি হলো শালওয়ার কামিজের মতোই পাকিস্তানি এবং আমাদের ঐতিহ্য। এগুলো পরিবর্তিত বা মুছে ফেলা যাবে না।’

রোমার এই বক্তব্য সমাজকে মনে করিয়ে দিচ্ছে, যে সুন্দরী নারীকে তার ত্বকের রঙের জন্য সমালোচনা করা অসম এবং নেতিবাচক মনোভাব ছড়ানো বন্ধ করার সময় এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। অভিনেতা রণবীর

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

গাইলেন বাপ্পা-কোনাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা-তহবিল সংগ্রহে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উৎস

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

বজরঙ্গি ভাইজান’র  ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন

‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায়

বিস্তারিত »

কবরীর শেষ সিনেমা মুক্তির নতুন পরিকল্পনা

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমার কাজ। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »