বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

মুক্তি৭১ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। পোশাকশিল্পের নেতারা খালেদা জিয়াকে সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

গত সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।

সেলিম রহমান বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন আমাদের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু। নব্বইয়ের দশকের শুরুতে যখন এই শিল্প শৈশবকাল পার করছিল, তখন তিনি বড় বড় সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে আমাদের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সরকারের সময়কালে পোশাক রপ্তানি প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।

তিনি বলেন, ২০০৪ সালে কোটা প্রথা বিলুপ্তির সংকটময় সময়ে তিনি ‘জাতীয় কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে আমাদের শিল্প আজ বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিজিএমইএর ওপর আস্থা রেখে তিনি ইউডি ও ইউপি দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যা ব্যবসার গতি বহুগুণ বাড়িয়ে দেয়। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো, ব্যবসা সহজীকরণ এবং নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।

কাজী মনিরুজ্জামান বলেন, আজকে পোশাকশিল্পের আমি যে একজন গর্বিত মালিক, আমি একটি ভালো গাড়িতে চলি, একটা ভালো বাড়িতে থাকি, এই অবদান খালেদা জিয়ার। এই অবদান শহীদ জিয়ার। সেই কারণে তাদের কৃতজ্ঞতা ভরে আমি তাদেরকে স্মরণ করি। আগামী দিনের নেতা তারেক রহমানের হাত ধরে পোশাকশিল্প আরও সমৃদ্ধি ও উন্নত হবে।

শোকসভায় খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ভিডিওতে দেশের অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে পোশাকশিল্পের প্রসারে তার গৃহীত যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শোকসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, পরিচালক মোহাম্মদ সোহেল ও পরিচালক সামিহা আজিম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

পটিয়ার রাজনীতির বটবৃক্ষ ভূমিসাৎ

শামসুদ্দিন চলে গেছেন। শামসুদ্দিন ছিলেন অবিভক্ত পটিয়া থানার আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রাণপুরুষ। তিনি ছিলেন রাজনীতির প্রতীক। শামসুদ্দিন পটিয়ার রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো

বিস্তারিত »

স্বাধীনাত সংগ্রামের নেপথ্য নায়ক এ কে ফজলুল হক

সাতচল্লিশে দেশভাগের পর ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিলো, তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের বুকে স্বাধীনতার স্বপ্ন দানা বেঁধে উঠেছিলো।

বিস্তারিত »

ঢাকায় আসছেবিশ্বকাপের ফুটবল  ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

জিপিএইচ ইস্পাতের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত, থ্রি চিয়ার্স

গৌড়বঙ্গের অসাধারণ কৃতীপুরুষ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর কৃতিত্বপূর্ণ জীবনে

বিস্তারিত »

এই মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারি

শিশুদের জন্য একটি আলোকিত ভূবন নির্মাণের ব্রত গ্রহণ করেছিলেন তিনি এবং সে উদ্দেশ্যে ‘আলোর পাতা’ নামে একটি মাসিক পত্রিকা বের করেছিলেন। তাঁর আর্থিক সঙ্গতি ছিল

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »