বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

এই মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারি

নাসিরুদ্দিন চৌধুরী

শিশুদের জন্য একটি আলোকিত ভূবন নির্মাণের ব্রত গ্রহণ করেছিলেন তিনি এবং সে উদ্দেশ্যে ‘আলোর পাতা’ নামে একটি মাসিক পত্রিকা বের করেছিলেন। তাঁর আর্থিক সঙ্গতি ছিল না, তবুও তিনি দুর্মর সংকল্প থেকে কখনো বিচ্যুত হননি। ধার দেনা করে প্রতিমাসে সাময়িকীটি নিয়মিত প্রকাশ করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই আলোকিত ভূবন থেকে অন্ধকার ভূবনে হারিয়ে গেলেন। তাঁর নাম এমরান চৌধুরী, তিনি একজন শিশু সাহিত্যিক। ৫দিন পূর্বে তাঁর বাসায় হঠাৎ স্ট্রোক করে তিনি ঢলে পড়েছিলেন এবং সেই থেকে  নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ব্রেইন হেমারেজ হয়েছিল, তাঁকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সে অবস্থাতেই তিনি অনন্তের পথে পাড়ি জমান। তাঁর আর কখনও জ্ঞান ফেরেনি এবং গত দু’দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এমরান চৌধুরী চট্টগ্রামের একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক ছিলেন। শিশুসাহিত্যিক হিসেবে চট্টগ্রামে যাঁরা সুখ্যাতি অর্জন করেছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। নুর মুহাম্মদ রফিক থেকে আমরা যদি এই তালিকাটা আরম্ভ করি, তাহলে সেখানে যে নামগুলি পর পর চলে আসে, তাঁরা হচ্ছেন ু জহুর উশ শহীদ, মসউদ উশ শহীদ, খন্দকার আখতার আহমদ, মাহবুবুর রহমান, রহীম শাহ, সুজন বড়ুয়া, রাশেদ রউফ, মিজানুর রহমান শামীম, এমরান চৌধুরী, রমজান আলী মামুন, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, ফারুক হাসান, এয়াকুব সৈয়দ, মাহবুবুল হাসান, উৎপল কান্তি বড়ুয়া, রহমান হাবীব, আজিজ রাহমান, শিবু কান্তি দাশ, আহসান মালেক, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল ইত্যাদি। আরও নাম আছে, কিন্তু এ মুহূর্তে আমি তাঁদের নাম স্মরণ করতে পারছি না। সবার আগে যাঁর নাম উচ্চারণ করতে হবে, তিনি হচ্ছেন সুকুমার বড়ুয়া। এক সময় আর্ট প্রেসের শফি সাহেবের বইঘরের সঙ্গে কাজ করতে স্বনামধন্য ছড়াকার এখলাস উদ্দিন কিছুদিন চট্টগ্রামে এসে চট্টগ্রামের শিশু সাহিত্যের জগতকে সমৃদ্ধ করেছিলেন।

এমরান চৌধুরী ছড়া, প্রবন্ধ, গল্প লিখতেন। আবার পত্রিকায় কলাম লিখতেন। শিশু সাহিত্য মাসিক ‘আলোর পাতা’ সম্পাদনার কথা আগে বলেছি। শুধু লেখালেখি নয়, সাহিত্যের সংগঠনও তিনি করতেন। শেষের দিকে তিনি বড়দের জন্য লেখা শুরু করেছিলেন। জীবনে অনেক সম্ভাবনা জাগিয়ে, অনেক প্রতিশ্রুতির স্বাক্ষর রেখে এমরান চৌধুরীর পথ চলা থেমে গেল, এটা চট্টগ্রামের সাহিত্যের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

পটিয়ার রাজনীতির বটবৃক্ষ ভূমিসাৎ

শামসুদ্দিন চলে গেছেন। শামসুদ্দিন ছিলেন অবিভক্ত পটিয়া থানার আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রাণপুরুষ। তিনি ছিলেন রাজনীতির প্রতীক। শামসুদ্দিন পটিয়ার রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো

বিস্তারিত »

স্বাধীনাত সংগ্রামের নেপথ্য নায়ক এ কে ফজলুল হক

সাতচল্লিশে দেশভাগের পর ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিলো, তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের বুকে স্বাধীনতার স্বপ্ন দানা বেঁধে উঠেছিলো।

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

জিপিএইচ ইস্পাতের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত, থ্রি চিয়ার্স

গৌড়বঙ্গের অসাধারণ কৃতীপুরুষ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর কৃতিত্বপূর্ণ জীবনে

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তিতে রড উৎপাদন করে জিপিএইচ’এর ইম্পাত-বিপ্লব

ভ্রাতৃপ্রেমের চিরায়ত দৃষ্টান্ত হিসেবে ক্রেতা যুগে ভারতে রচিত মহাকাব্য ‘রামায়ন’-এর নাম চরিত্র ভগবান রাম এবং তদনুজ লক্ষণ-দুই ভাইয়ের কাহিনী উল্লেখিত হয়। রামকে যখন ১৪ বছর

বিস্তারিত »

পটিয়ার রাজনীতির প্রিয় মুখ, বলিষ্ঠ কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী

আবছার একটা লম্বা ঘুম দিয়ে একদিন চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন।  আফসার অর্থাৎ নুরুল আবছার চৌধুরী মুক্তিযোদ্ধা এবং আমাদের বন্ধু ছিলেন। আবছারের বাড়ি পটিয়া থানার খরনা

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »