বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

জিপিএইচ ইস্পাতের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত, থ্রি চিয়ার্স

নাসিরুদ্দিন চৌধুরী

গৌড়বঙ্গের অসাধারণ কৃতীপুরুষ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর কৃতিত্বপূর্ণ জীবনে এটি আরেকটি অসামান্য অর্জন। ইস্পাত শিল্পে জিপিএইচ একটি বিস্ময়, আর যাঁর হাত ধরে জিপিএইচ অগ্রগতি ও সমৃদ্ধির একেকটি সোপান অতিক্রম করে ক্রমশ উর্ধারোহনের পথে ক্রমোন্নতির রেকর্ড সৃষ্টি করে চলেছে, তিনি হচ্ছেন জিপিএইচের প্রাণপুরুষ জনাব জাহাঙ্গীর আলম। জিপিএইচের মসৃণ উত্থানের পেছনে তাঁরই সৃজনশীল মস্তিষ্ক ক্রিয়াশীল। তিনি ইস্পাত শিল্পে সর্বাধুনিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভূমিকম্প সহনশীল রড তৈরি করে রীতিমত এক বিপ্লব সৃষ্টি করেছেন। তাঁকে ইতিমধ্যেই ইস্পাত শিল্পের জগতে একটি বিস্ময়কর প্রতিভা হিসেবে মানা হচ্ছে।
জনাব জাহাঙ্গীর আলমের জন্ম মুন্সিগঞ্জে, ঐতিহাসিক বিক্রমপুরেরই অধুনা প্রশাসনিক কেন্দ্র। সেই বিক্রমপুর যেখানে জন্মেছেন অতীশ দীপঙ্করের মতো মহামানব, যেখানে কিংবদন্তীর বজ্রযোগিনী গ্রামের অবস্থান, যেখানে বজ্রযান বৌদ্ধধর্মের একজন মহিলা বুদ্ধ ও তান্ত্রিক দেবী, যিনি জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক হিসেবে প্রসিদ্ধ; তিনি ‘ডাকিনী’ নামেও পরিচিত, যা দ্রুত জ্ঞানার্জন ও বাধামুক্তির পথ দেখায় এবং তান্ত্রিক সাধকদের কাছে ‘ সর্ববুদ্ধাকিণী’ বা ‘মহাযান’ নামে পূজিত হন, যা অতীশ দীপঙ্কর-এর মতো সিদ্ধাচার্যদের অনুশীলনের কেন্দ্রবিন্দু ছিল। মুঘল আমলে বিক্রমপুর সোনারগাঁও সরকারের একটি গুরুত্বপূর্ণ পরগনা ছিল। সুলতানী আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। বারভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা ঈসা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও (ঝড়হধৎমধড়হ)। তিনি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় সোনারগাঁওকে তাঁর শাসনের কেন্দ্রবিন্দু এবং রাজনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহার করেছিলেন, পরে তাঁর পুত্র মুসা খাঁও সোনারগাঁওকে রাজধানী রেখেছিলেন।
বাঙলায় আগ্রাসী মুঘল আক্রমণ প্রতিহত করে স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী শাসকদের মধ্যে বারো ভুঁইয়াদের অন্যতম হলেন মহারাজ কেদারনাথ দেবরায় (১৫৬১-১৬০৩ খ্রি:) । সাম্রাজ্যবাদী মুঘল আক্রমণ প্রতিরোধ এবং মুঘল-রাজপুত জোট সৈন্য শক্তিকে চারটি বিধ্বংসী যুদ্ধে পরাজিত করার জন্য তিনি বিখ্যাত। কেদার রায় ছিলেন বিক্রমপুরের মহারাজা এবং শ্রীপুরে ছিল তাঁর জমিদারির কেন্দ্র।
জিপিএইচের জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনায় ঐতিহাসিক বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ ও সোনারগাঁওয়ের কথা মনে পড়ে গেল। বিক্রমপুর বা মুন্সিগঞ্জ একদিকে জ্ঞান ও অন্যদিকে সাহসের প্রতীক। জনাব জাহাঙ্গীর আলম এই ঐতিহ্যের উত্তরাধিকার লাভ করেছেন এবং তাঁর শিল্প ভাবনায় একের পর এক তারই প্রতিফলন ঘটিয়ে চলেছেন।
মুন্সিগঞ্জে জন্ম হলেও জনাব জাহাঙ্গীর আলমের সেকেন্ড হোম চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে লেখাপড়া করেছেন এবং যখন শিল্প স্থাপন করতে আসলেন তখন চট্টগ্রামকেই তাঁর শিল্পের আঁতুরঘর হিসেবে বেছে নিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

বিস্তারিত »

পটিয়ার রাজনীতির বটবৃক্ষ ভূমিসাৎ

শামসুদ্দিন চলে গেছেন। শামসুদ্দিন ছিলেন অবিভক্ত পটিয়া থানার আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রাণপুরুষ। তিনি ছিলেন রাজনীতির প্রতীক। শামসুদ্দিন পটিয়ার রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

স্বাধীনাত সংগ্রামের নেপথ্য নায়ক এ কে ফজলুল হক

সাতচল্লিশে দেশভাগের পর ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিলো, তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের বুকে স্বাধীনতার স্বপ্ন দানা বেঁধে উঠেছিলো।

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »