শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

হত্যাকাণ্ড জারি রেখেছে, গ্রেপ্তারও করছে ইসরায়েলিরা

মুক্তি৭১ ডেস্ক

গাজার শুজাইয়া অঞ্চলে হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিতে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলমান অবস্থায় উপকূলীয় এই এলাকায় হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করেছে ইসরায়েল।

গাজার আল-আহলি হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা সিটির শুজাইয়া এলাকায় হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর আরও চারজনকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার দুজনকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করছে ইসরায়েলি সেনারা। গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তর-পূর্বের নাসর শহরে ইসরায়েলি বাহিনী ১৫ জনকে গ্রেপ্তার করেছে। তূলকারেম ও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসসাওয়িয়াসহ কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনের গ্রেপ্তার করছে ইসরায়েল।

এদিকে অভিযোগ উঠেছে, ইসরায়েলিরা যেসব ফিলিস্তিনের মরদেহ ফেরত দিচ্ছে, সেগুলোর চোখ বাধা ও হাতকড়া দেওয়া ছিল। কিছু মরদেহে এমন চিহ্ন রয়েছে যা দেখে মনে হচ্ছে, তাদের আটকের পরপরই মেরে ফেলা হয়েছিল। কিছু লাশের ওপর ইসরায়েলি ট্যাঙ্কের চাকার চিহ্ন পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, ভুক্তভোগীদের ট্যাঙ্কের চাকায় পিষে মারা হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্থানীয় হাসপাতালগুলোয় ২৫টি লাশ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬টি উদ্ধারকৃত; একজন আহত হওয়ার কিছু সময় পর মারা গেছে। এছাড়া ৩৫ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ হাজার ৯৩৮ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। কারণ অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিম এখনও অনেক এলাকায় পৌঁছাতে পারছে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

ভয়াবহ বিস্ফোরণ দিল্লির লালকেল্লার

ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ও আরও ২৪ জন আহত হয়েছেন।

বিস্তারিত »

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার

বিস্তারিত »

সুদ হার কমালো মার্কিন ফেডারেল

অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গত বুধবার (২৯ অক্টোবর) এ বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব ও

বিস্তারিত »

বন্দর বন্ধ রেখে অবৈধ পণ্য ও চোরাচালান ঠেকাতে গেলে ‘উল্টো ফল’ হবে

কোনো ধরনের পূর্বঘোষণা বা প্রস্তুতি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে

বিস্তারিত »

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে কীভাবে হলো দুঃসাহসী চুরি

  প্যারিসের ল্যুভর মিউজিয়ামে এত নিরাপত্তার মধ্যেও কীভাবে হলো দুঃসাহসী চুরি- এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। সেখানে কীসের ঘাটতি ছিল, চোরেরা কীভাবে ঢুকলো আর

বিস্তারিত »

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে

বিস্তারিত »