বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

সৌদিতে অমুসলিম বিদেশি কর্মী-কূটনীতিকদের নতুন ২টি মদের দোকান

মুক্তি৭১ ডেস্ক

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য ও আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি।

দুটি দোকানই ২০২৬ সালে খোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ ধাহরানে নতুন আউটলেট ও বন্দরনগরী জেদ্দায় কূটনীতিকদের জন্য আরেকটি দোকান চালুর এই পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার প্রচেষ্টা। দেশটির কার্যত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে।

দেশটি গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে। মদের ওপর নিষেধাজ্ঞা জারির ৭৩ বছর পর এটাই ছিল প্রথম উদ্যোগ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যে তিনটি সূত্রের একজন জানান, ধাহরানের নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে। এটি আরামকোতে কর্মরত অমুসলিমদের জন্য উন্মুক্ত থাকবে। সূত্রটি আরও জানায়, সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনার বিষয়ে আগে থেকেই জানিয়েছে।

অন্য দুই সূত্র জানান, জেদ্দা শহরেও অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান তৈরির পরিকল্পনা রয়েছে। এই শহরে অনেক বিদেশি কনস্যুলেট রয়েছে।

সরকারি মিডিয়া অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আরামকোও মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

রিয়াদে গত বছর খোলা কূটনৈতিক কোয়ার্টারের একটি ভবনে অবস্থিত মদের দোকানটির গ্রাহক তালিকা সম্প্রতি সম্প্রসারণ করা হয়েছে। দুই সূত্রের মতে, এখন অমুসলিম সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডাররাও সেখানে কেনাকাটা করতে পারেন। এই প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়া হয় উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের।

এর আগে রিয়াদ স্টোর চালু হওয়ার আগে মদ পাওয়া যেত মূলত কূটনৈতিক মেইল, কালোবাজার অথবা ঘরোয়া উপায়ে তৈরি পানীয়ের মাধ্যমে।

যদিও সৌদি জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠের জন্য মদ এখনো নিষিদ্ধ, তবুও যুবরাজ সালমানের বিভিন্ন সিদ্ধান্তে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন সৌদিরা ও বিদেশিরা মরুভূমির রেভ পার্টিতে নাচ থেকে শুরু করে সিনেমা হলে যাওয়া পর্যন্ত বহু আগে অচিন্তনীয় কার্যক্রমে অংশ নেন।

২০১৭ সালে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি, জনপরিসরে পুরুষ-নারীর মেলামেশার বিধিনিষেধ শিথিল করা ও ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়।

বলা হচ্ছে, সৌদি আরব এভাবে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করে পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসা আকৃষ্ট করতে চাচ্ছে। তেলের ওপর অতিনির্ভরতা কমাতে ও অর্থনীতিকে বহুমুখীকরণের অংশ হিসেবে এসব করছেন সৌদি যুবরাজ।

বর্তমানে দেশটি পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করছে। ‘রেড সি গ্লোবাল’ প্রকল্পের অংশ হিসেবে আগামী মে মাসের মধ্যে ১৭টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে। তবে এসব অতিবিলাসী রিসোর্ট এখনো অ্যালকোহলমুক্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »