শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

ফিলিপিন্সে ফেরিতে আগুন লেগে নিহত ১০

আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এক কর্মকর্তা

মুক্তি ডেস্ক :

<div class="paragraphs"><p>ছবি: রয়টার্স</p></div>

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে বলে দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিন্ জানান, আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে শুরু হওয়া এ আগুনে নয়জন আহত হয়েছেন। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে, পাশাপাশি তেল চুইয়ে পড়ার কোনো ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করে দেখছে।

সাত হাজার ছয়শরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ ফিলিপিন্সের সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড দুর্বল, পুরনো অনেক জাহাজ এখনও ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের মে মাসে দেশটির একটি হাইস্পিড ফেরিতে আগুন লেগে অন্তত সাত জনের মৃত্যু হয়েছিল। ফেরিটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

ভয়াবহ বিস্ফোরণ দিল্লির লালকেল্লার

ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ও আরও ২৪ জন আহত হয়েছেন।

বিস্তারিত »

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার

বিস্তারিত »

সুদ হার কমালো মার্কিন ফেডারেল

অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গত বুধবার (২৯ অক্টোবর) এ বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব ও

বিস্তারিত »

বন্দর বন্ধ রেখে অবৈধ পণ্য ও চোরাচালান ঠেকাতে গেলে ‘উল্টো ফল’ হবে

কোনো ধরনের পূর্বঘোষণা বা প্রস্তুতি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে

বিস্তারিত »

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে কীভাবে হলো দুঃসাহসী চুরি

  প্যারিসের ল্যুভর মিউজিয়ামে এত নিরাপত্তার মধ্যেও কীভাবে হলো দুঃসাহসী চুরি- এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। সেখানে কীসের ঘাটতি ছিল, চোরেরা কীভাবে ঢুকলো আর

বিস্তারিত »

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে

বিস্তারিত »