বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

মুক্তি৭১ ডেস্ক

বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা সফর করার কথা ছিল আজ রোববার (১১ জানুয়ারি) থেকে। প্রথম থেকেই বিএনপি বলে আসছিল, এটি তারেক রহমানের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকেন্দ্রিক সফর। তবে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে তা স্থগিত করা হয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনি সফর।

নির্বাচনের আচরণবিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের সভা-সমাবেশ বা ভোট চাওয়া নিষিদ্ধ। যে কারণে উত্তরের জেলা বগুড়াসহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের সফরের প্রস্তুতি নেওয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আর প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দল ও প্রার্থীরা।

বিএনপির বিভিন্ন সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের ঘোষণার পর এটি নিয়ে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানায়। যে কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের সফর স্থগিত করা হয়।

কৌশলী বিএনপি

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর পাঁচদিন আগে দেশে ফেরেন তার ছেলে তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর ১০ দিনের মাথায় গেলো শুক্রবার (৯ জানুয়ারি) দলের চেয়ারম্যান ঘোষণা করা হয় তারেক রহমানকে। নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তার ফেরার দিন ঢাকায় একটি সংবর্ধনার বাইরে কোনো সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের কাছেও তার পরিকল্পনা তুলে ধরার কথা জানান।

এসময় তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবে আমরা ২২ তারিখ থেকে সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো।’ তবে কোন জায়গা থেকে এই সফর শুরু করবেন সেটি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করলে তা ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য ও ঐক্যের বার্তা দেয় বলে ধারণা করা হয়। অতীতেও অনেক দলের শীর্ষ নেতা সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

ঢাকায় আসছেবিশ্বকাপের ফুটবল  ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »