বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

রাশিয়ায় আবার ড্রোন হামলা, মস্কোর বহুতল ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবায়নিন।

রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন, ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়। পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়।

শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলের মোযহিস্ক এবং কিমকি জেলায় আরও দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

এসব হামলায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তাও পরিষ্কার নয়।

রাশিয়ার কর্মকর্তা দাবি করেছেন, “এটা হচ্ছে কিয়েভের ক্ষমতাসীনদের আরেক দফা সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা।”

বুধবারও মস্কোর সকল বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এর আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার এটি ষষ্ঠ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয়। এরপর ওই ভবনে সেটা বিধ্বস্ত হয়ে পড়ে।

টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার দৈনিক পত্রিকা ইজলেস্তিয়ার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশাল একটি ভবনের সামনে ফায়ার সার্ভিস আর জরুরি সেবার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। পাঁচ তলা ভবনটির কয়েকটি জানালা বিধ্বস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছেন, রাশিয়ায় ড্রোন হামলা চালানোর জন্য ওয়াশিংটন কাউকে উৎসাহিত করে না।

এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাটিতে ড্রোন হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ তু-২২ ধ্বংস হয়ে গেছে। সেই সময়েও আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া।

সেই সঙ্গে ইউক্রেন সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন ঠেকিয়ে দেয়া হয়েছে বলে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন।

গত কয়েকমাস ধরে ড্রোন দিয়ে প্রায় ৬৫০ কিলোমিটার দূরের মস্কোয় একাধিক হামলা চালিয়েছে কিয়েভ।

জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যুদ্ধ এখন রাশিয়ার দিকে যাচ্ছে।

সেই সময় মস্কোতে এক ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছিলেন।

দুই দেশের চলমান এই যুদ্ধের মধ্যে রাশিয়ার সীমানার ভেতরে আক্রমণ হওয়াকে ‘স্বাভাবিক, অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ ন্যায্য’ বলে অ্যাখ্যা দিয়েছেন মি. জেলেনস্কি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানিয়েছিল, তারা তিনটি ইউক্রেনিয়ান ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দু’টি ড্রোন অফিস ভবনের ভেতরে পড়েছে।

মস্কোয় বুধবারের ড্রোন হামলার আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলের ইউক্রেনীয় শহর লাইমানে সারারাত ধরে রাশিয়া গোলা নিক্ষেপ করেছে। তাতে ওই এলাকায় তিনজন বয়স্ক নাগরিক নিহত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »