বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

এই খবরের জন্য আমরা অপেক্ষা করছিলাম: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে প্রতিদিন রাতে ব্রিফিং করা শুরু করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রতিদিনে ন্যায় সোমবার (৫ জুন) রাতেও সর্বশেষ খবর নিয়ে উপস্থিত হন জেলেনস্কি। আর সেই ভিডিওতে তিনি বিধ্বস্ত শহর বাখমুতের বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি জানান, বাখমুত থেকে এমন খবর এসেছে— যে খবরের জন্য তারা সবাই অপেক্ষা করছিলেন।

তবে বিস্তারিত কিছু না জানিয়ে জেলেনস্কি শুধু বলেছেন, ‘আমি প্রত্যেক সেনা, আমাদের সব রক্ষক, নারী-পুরুষ সবার কাছে কৃতজ্ঞ— যারা আমাদের এই খবর দিয়েছে, যে খবরের জন্য আমরা অপেক্ষা করছিলাম। বাখমুতের সেনাদের অসাধারণ কাজ।’

তিনি আরও বলেছেন, তাদের দুটি সেনা ইউনিট ‘দক্ষতার সঙ্গে, স্পষ্টভাবে, কার্যকরভাবে তাদের অবস্থান সমুন্নত করছে, দখলদারদের ধ্বংস করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’ এছাড়া তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখন যা-ই করছে না কেন সেগুলো নিয়েই ‘নিয়ন্ত্রীণহীন’ প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়া।

এদিকে এর আগে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কে তাদের অবস্থান লক্ষ্য করে বড় হামলার চেষ্টা চালায় ইউক্রেনীয় সেনারা। এই হামলাকে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ হিসেবে দেখছেন অনেকে। যদিও কিয়েভে এ দাবি উড়িয়ে দিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »