বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

রানির শেষ বিদায়ের খরচ ২০০০ কোটি টাকা

মুক্তি৭১ ডেস্ক

গত বছরের সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান সাবেক ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ বিদায় জানানো হয় তাকে।

আর এই শেষ বিদায়ের অনুষ্ঠানেই দেশটি খরচ করেছে ১৬২ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি অর্থে ২ হাজার ১০০ কোটি টাকারও বেশি। যার পুরোটাই গেছে সাধারণ মানুষের দেওয়া কর থেকে।

বৃহস্পতিবার (১৮ মে) রানির অন্ত্যোষ্টিক্রিয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনুষ্ঠানে কত খরচ হয়েছে সেই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।

রানি এলিজাবেথ ৮ সেপ্টেম্বর মারা গেলেও তাকে শেষ বিদায় জানানো হয় ১৯ সেপ্টেম্বর। এদিন বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানসহ কয়েকশ বিদেশি অতিথি যুক্তরাজ্যে আসেন।

রানির কফিনটি রাখা হয়েছিল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট এবং স্কটল্যান্ডের এডিনবার্গে। ওই সময় তার কফিনটি এক নজর দেখতে হাজার হাজার মানুষ লাইন ধরেন। এ বিষয়টি নিরবিচ্ছিন্নভাবে করতে নিরাপত্তার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়।

রানির অন্ত্যোষ্টিক্রিয়ার খরচের ব্যাপারে সংসদের কাছে একটি লিখিত বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী জন গ্লেন। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে খরচ হয়েছে ১৬৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড। এরমধ্যে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার জন্য ব্যয় করেছে ৭৩ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড।

সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া বিভাগ খরচ করেছে ৫৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড। অপরদিকে স্কটল্যান্ডের সরকার ১৮ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডের বিল করেছে।

এদিকে রানির মৃত্যুর পর সিংহাসনে বসেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস। এই মাসের প্রথম সপ্তাহে তার রাজ্যাভিষেক হয়। এই অভিষেক অনুষ্ঠানেও বিপুল অর্থ খরচ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রানির অন্ত্যোষ্টিক্রিয়ার চেয়েও বেশি অর্থ ব্যয় হয়েছে এতে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »