শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না জার্মানি

মুক্তি৭১ ডেস্ক

রাশিয়াকে রুখতে ইউক্রেনকে কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) ইউক্রেনের এ দাবিকে জেলেনস্কি সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। এর আগে ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দেয় দেশটি।

যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীকে ঘায়েল করতে জার্মানিসহ ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র, কামান ও গোলাবারুদসহ সবশেষ অত্যাধুনিক লিওপার্ড টু ট্যাংক পাওয়ার পর সম্প্রতি পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান ও সাগর তলদেশে আক্রমণের জন্য উ-বোট (জার্মানির তৈরি সাবমেরিন) চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের এমন দাবিকে ‘সমরাস্ত্র নিয়ে বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।

রোববার আর্জেন্টিনা সফররত শলজ বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে গেলেও জেলেনস্কির দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই তাদের যুদ্ধবিমান সরবরাহ করা হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, ভারী অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে আর কীভাবে সহযোগিতা করা যায়, তা ভেবে দেখবে ন্যাটো। জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। যদিও কূটনৈতিক উপায়েই সংকট সমাধানের পথ খোঁজা উচিত বলে মন্তব্য ওলাফ শলজের।

এর আগে কিয়েভের পক্ষ থেকে তাদের সব মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে প্রস্তুত রাখার প্রস্তাব দেয়া হলে, তা সরাসরি নাকচ করে দেয় বার্লিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »