শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

রমজানে ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমানোর নির্দেশ

মুক্তি৭১ ডেস্ক

রমজানে ব্যবহৃত ১০ ভোগ্যপণ্যের সরবরাহ বাড়াতে আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। নির্দেশনাটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র খুলতে অগ্রাধিকার দিতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ভোগ্যপণ্য আমদানির সাথে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রমজান মাসে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব পণ্যের দাম বৃদ্ধি করে। তৈরি করা হয় কৃত্রিম সংকট। এ অবস্থায় বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে আমদানি সহজ করা করা প্রয়োজন। এ জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশনা দিয়েছে। এর ফলে এসব পণ্য আমদানি করতে ঋণপত্র খোলা বাড়বে। বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে; দামও কেউ কৃত্রিমভাবে বাড়ানোর সাহস পাবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

নেসলে বাংলাদেশ ও মেঘনা গ্রুপের প্রধানের গ্রেপ্তারি পরোয়ানা

দেশে ‘নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাত’ করার অভিযোগে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজন এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ

বিস্তারিত »

বাংলাদেশে কানাডার বিনিয়োগের পরিমাণ ১৩২.৮৩ মিলিয়ন ডলার

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্টারন্যাশনাল ট্রেড) ও চিফ ট্রেড কমিশনার

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

চট্টগ্রাম বন্দর রক্ষায় হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মিছিল

বিস্তারিত »

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন সরকার চাল কিনবে

ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়ার পর এবার সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন বাসমতি

বিস্তারিত »

চাহিদায় ভুল নাকি উৎপাদন

চাহিদার তুলনায় পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি হলে দাম কমে। অর্থনীতির এ স্বীকৃত সূত্র ভুল প্রমাণিত হচ্ছে দেশের কৃষিপণ্যের বাজারে। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে গত মৌসুমে

বিস্তারিত »

মাছের দাম চড়া

রাজধানীতে অলিগলির বাজারগুলোতে বিভিন্ন প্রজাতির মাছের দাম চড়া রয়েছে। শীতের মৌসুম এলেও বাজারে ঢুকছে না দেশি মাছ। চাষের মাছ রুই, কাতল, পাবদা, পাঙ্গাসসহ নিত্যপ্রয়োজনীয় সব

বিস্তারিত »

ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ পাননি

সময় চেয়ে চার মাস ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ পাননি বলে অভিযোগ করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও

বিস্তারিত »

৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি সুগন্ধি চাল রপ্তানির

অনুমোদিত সুগন্ধি চাল রপ্তানির অনুমতির সময়সীমা বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সময় বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। যা আগে ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন বর্ধিত সময়ে

বিস্তারিত »