শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

মুক্তি৭১ ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঢাকার ১৭ নম্বর আসনে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা, চলছে প্রচারণা, উঠান বৈঠক আর জনসংযোগ।

গুলশান ১ ও ২ নম্বর এলাকায় ঘুরে দেখা গেছে, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন পোস্টার লাগানো ও গণসংযোগে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তারা। পার্থের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘ঢাকা-১৭ আধুনিক নগরায়নের প্রতীক। এখানকার উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক সুবিধার ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।’

অন্যদিকে বিএনপি থেকে দুই সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লা ও মাহমুদুল আলম সোহাগও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মাঠে। কামাল জামান মোল্লা ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি দরিদ্র পরিবারে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে ছোট আকারের বৈঠক এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।

অপরদিকে মাহমুদুল আলম সোহাগ তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় মুখ। তিনি বলছেন, ‘ঢাকা-১৭ শুধু উচ্চবিত্তের এলাকা নয়, এখানে শ্রমজীবী মানুষের জীবনও আছে। সবার অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।’

এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী এসএম খালিদুজ্জামানও পিছিয়ে নেই। ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকায় তার সমর্থকরা লিফলেট বিতরণ, মসজিদভিত্তিক প্রচারণা ও পারিবারিক বৈঠকের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই এমন সরব প্রচারণা ইঙ্গিত দিচ্ছে, এই আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুলশান ও বনানীর বিলাসবহুল আবাসিক এলাকা থেকে শুরু করে ভাষানটেকের মধ্যবিত্ত-নিম্নবিত্ত অঞ্চল পর্যন্ত নির্বাচনী কর্মতৎপরতা ছড়িয়ে পড়েছে সমানভাবে।

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দলীয় কর্মী আমাদের বাসায় এসে প্রার্থীর পরিচিতি দিচ্ছেন। নির্বাচনী হাওয়া এখনই টের পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর এই আসনটি সব সময়ই মিডিয়া ও জনগণের দৃষ্টি আকর্ষণ করে। একদিকে উচ্চবিত্ত, প্রভাবশালী ব্যবসায়ী ও প্রবাসী ভোটারের উপস্থিতি; অন্যদিকে বিশালসংখ্যক তরুণ ভোটার-সব মিলিয়ে এই আসনে ভোটের সমীকরণ সব সময়ই আলাদা।

ফেব্রুয়ারির নির্বাচনের এখনো সময় আছে, কিন্তু রাজধানীর এই অভিজাত অঞ্চলে নির্বাচনের উত্তাপ আগেভাগেই ছড়িয়ে পড়েছে। গুলশান ১ ও ২-এর রাস্তায় রাস্তায় দেখা মিলছে পোস্টার, ব্যানার আর হাস্যোজ্জ্বল মুখের প্রার্থীদের। সময় যত এগোবে, ততই বাড়বে প্রচারণার তীব্রতা-এমনটাই মনে করছেন স্থানীয়রা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

ভুটানকে ট্রানজিট দিয়ে

ট্রানজিট সুবিধায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা পণ্য নিয়ে যাচ্ছে ভুটান। সাড়ে ছয় টনের পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্লট বরাদ্দে অনিয়মে রায় ২৭ নভেম্বর 

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্র এবং আসামি পক্ষের

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »