রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২, ১৫ জমাদিউস সানি, ১৪৪৭

পানির জন্য দীঘিতে নেমে প্রাণ গেল হেলপারের

মুক্তি৭১ প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দীঘিতে ডুবে মো. বিজয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান দীঘিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয়ের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি একটি পিকআপ ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে মিরসরাই থেকে চট্টগ্রামে আসার পথে বালতি নিয়ে পানির জন্য সীতাকুণ্ড পৌরসদরের দেওয়ান দীঘিতে নেমে তলিয়ে যায় বিজয়। এসময় কয়েকজন প্রত্যক্ষদর্শী যুবক তাকে উদ্ধারে দীঘিতে নামে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করে।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, খবর পেয়ে আমাদের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে দীঘিতে নেমে নিখোঁজ ব্যক্তির নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের জানানো হবে

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ। আজ (১৩ নভেম্বর)

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »