বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শহীদ কামাল চির জাগরুক হয়ে থাকবে

মুক্তি ৭১ ডেস্ক

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শহীদ কামাল চির জাগরুক হয়ে থাকবে বলে মত প্রকাশ করেছেন কামাল স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভার বক্তারা।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদ কামাল উদ্দিন এর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় উপরোক্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন চট্টগ্রামের ছাত্ররাজনীতিতে এক আলোকবর্তিকা ছিলেন শহীদ কামাল উদ্দিন। চট্টগ্রামের ছাত্ররাজনীতিতে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে মূর্তিমান আতংক হয়ে উঠেন কামাল উদ্দিন। তার সাংগঠনিক দক্ষতার সাথে পেরে উঠতে না পেরে তাকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে সেই সকল অপশক্তিরা। অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে সহকর্মীকে রক্ত দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান কামাল উদ্দিন। বক্তারা আরো বলেন শহীদ কামাল উদ্দিন রাজনীতিকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন। ত্যাগকেই রাজনীতির মূলমন্ত্র বলে ধারণ করেছেন। কামাল হত্যা পরবর্তী ছাত্র প্রজন্মই তৎকালীন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সকল প্রকার আন্দোলন সংগ্রামে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্র প্রতিষ্টার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শহীদ কামাল চির জাগরুক হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।

কামাল স্মৃতি সংসদের সভাপতি আনিসুর রহমান লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক হোসেন পাপ্পুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, মাকসুদুল আলম বাবুল, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, শওকত হোসাইন, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, ওয়াহিদুল আমিন, মো. ইব্রাহিম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, সাইফুদ্দীন আহমেদ, নায়েবুল ইসলাম ফটিক, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, মোহাম্মদ আলী মিঠু, রাকিবুল ইসলাম রাকিব, আশীষ সরকার নয়ন, ইবনে জামান ডায়মন্ড, তন্ময় দাশগুপ্ত, মোহাম্মদ তাসিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »