শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

শোক দিবসের আলোচনা সভায় খোরশেদ আলম সুজন

দেশান্তরী না হয়ে নির্বাচনে আসুন

চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলীতে জাতীয় শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

মুক্তি ৭১ ডেস্ক

দেশান্তরী না হয়ে নির্বাচনে আসার জন্য বিরোধীদলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলীয় সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নগরের কর্নেলহাটে উত্তর কাট্টলী জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম সুজন বলেন, বৈদেশিক আনুকল্য লাভে ব্যর্থ হয়ে অনেকে দেশান্তরী হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। তাই তাদের প্রতি আমাদের আহবান থাকবে দেশান্তরী না হয়ে নির্বাচনে আসুন। নির্বাচনই হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র সাংবিধানিক পথ। তাই নির্বাচন ছাড়া আর কোন বিকল্প পথ নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতারা মনে করেছিলেন তাদের কোন প্রভু বিদেশী রাষ্ট্র এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু তাদের সেই আশা ধীরে ধীরে গুঁড়েবালিতে পরিণত হতে চলেছে। তাই তাদের অনেক নেতা দেশান্তরী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর ১৪ দলীয় এই সমন্বয়ক।

সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্রটি যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলনে কোন জনভিত্তি নেই। তাই ধ্বংসাত্নক কর্মসূচির মধ্যদিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায় তারা। তাদের অশুভ উদ্দেশ্য কোনভাবেই সফল হবে না বলেও উল্লেখ করেন তিনি।

চসিক সাবেক প্রশাসক আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে অত্যন্ত নৃশংসভাবে জাতির পিতা ও তাঁর পরিবারবর্গকে হত্যা করা হয়। জাতির পিতার কন্যাদ্বয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গেলেও ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করা হয়। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সেদিন নিহত হন। অনেকেই গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে নির্মমভাবে আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। তাই এসব খুনি-সন্ত্রাসী বাহিনীকে আর কোনভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ নেতা আনছারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন, কুতুব উদ্দিন, নুরুল আবছার আজম খান, নুরুল কবির, বিশেষ অতিথি মহানগর ছাত্রলীগের সভাপতি এসএম ইমরান হাসান আহম্মেদ ইমু, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াছ, শহিদুল ইসলাম দুলদুল, মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল হাসান সৈকত, শেখ মামুনুর রশীদ, জমির উদ্দিন মাসুদ, আফগানী বাবু, প্রকৌশলী মিজানুর রহমান জনি প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »