বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না

মুক্তি৭১ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। যুক্তরাষ্ট্র তো হাজার হাজার সেংশন দিচ্ছে।

সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেংশন আসলে তা দুঃখজনক হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি আশা করি, তাদের (যুক্তরাষ্ট্র) শুভ বুদ্ধির উদয় হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন, তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সে ক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয় আমাদের জানা নেই।

একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে যে তথ্য দিয়েছে, সেটা মিথ্যা উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে কিছু সতর্কতা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত- সেখানে শপিংমলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »