বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না : রাষ্ট্রপতি

মুক্তি৭১ ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদেরকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আজ বঙ্গভবনের কেবিনেট হলে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো এক শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দিয়ে বলেন, “নিয়মিত পড়াশোনা করবে, নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না”।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন কলেজে পড়ুয়া ৪৫ জন কৃতি ছাত্রছাত্রীকে প্রথমবারের মতো এবার বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে- যেটাই করো না কেন, ভালো করে করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেশকে ভালবাসতে হবে। এদেশের শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। দেশের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে হবে”।

রাষ্ট্রপতি হামিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন । তিনি শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর সাথে তাঁর পরিচয় ও সম্পর্কের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন।

আবদুল হামিদ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সাধুবাদ জানিয়ে বলেন, “তোমরা মুক্তিযুদ্ধের উপর ও যুদ্ধের রণকৌশলের উপর বিভিন্ন রকম বই আছে, সেগুলো পড়বে- তাহলে বিস্তারিত জানতে পারবে।” দেশের স্বাধীনতার সংগ্রামীদের ও বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু আজ আর নেই, অথচ আমরা ফল ভোগ করছি। তাঁদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে।

বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতিকে তাঁর অনুভূতি প্রকাশ করার জন্য এক শিক্ষার্থীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, “এটা আমার জন্য একটা জেলখানা, কেননা আমার কোন কিছুই স্বাধীনভাবে বলার বা করার কোন সুযোগ নেই।” কারিগরি শিক্ষাকে নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে বেশ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে কারিগরি শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।

বাংলাদেশের মহাকাশ কেন্দ্র স্থাপনের কোন স্বপ্ন আছে কিনা, এমন প্রশ্ন উঠতেই রাষ্ট্রপতি বলেন, আমেরিকা স্বাধীন হয়েছে ৩০০ বছরের উপরে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র ক’বছর। তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে শূন্য থেকে শুরু করেছি, তোমাদের আরো বেশি স্বপ্ন দেখতে হবে। যেখানে রেখে গেলাম, সেখান থেকে তোমরা শুরু করবে, এটাই আমার প্রত্যাশা।”

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, রাষ্ট্রপতির সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সালাহ উদ্দিন ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাহবুবুর রহমান ও নাজিবা জাকিয়া হোসেন রোদেলা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »