বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট

মুক্তি৭১ ডেস্ক

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুর দিন আজ। এ উপলক্ষে ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষাশহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীর প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও রিটের পক্ষে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আইনজীবী শরিফুল ইসলাম বলেন, আমাদের মামলাটি অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা। আদালত রুল নিষ্পত্তি করে অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দিয়েছেন।

আদালত বাংলায় দেওয়া রায়ে বলেন, আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনান্তে আমরা অত্র মোকদ্দমার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে অত্র রুলটি নিম্নলিখিত নির্দেশনাসহ নিষ্পত্তি করতে সম্মত হই।

নির্দেশনাগুলো হলো—
(ক) দরখাস্তকারী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন।

(খ) দরখাস্তকারী অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে চাইলে অত্র আদেশ হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে।

(গ) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি মার্জনীয় হবে।

(ঘ) নিম্ন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আদেশ আপিল দায়ের পর্যন্ত স্থগিত থাকবে।

পক্ষগণ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে। রিট মামলা নিষ্পত্তি করা হলো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »