বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

মুক্তি৭১ ডেস্ক

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন পার্টির (রাজনৈতিক দল) ভেতরে প্রচার-প্রচারণা বেড়ে যাবে, সভা-সমাবেশ বাড়বে।

আপনি বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে তাহলে এক সময় অবনতি ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের জুলাই মাসের আগে অবনতি ছিল, এরপর উন্নতি হয়েছে। এক-দেড় বছর উন্নতির দিকে গেছে।

রাজধানীর পল্লবীতে যুবদলের নেতাকে গুলি করে হত্যা এবং পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নির্বাচনের আগে একের পর এক এমন ঘটনা। একজন নিরাপত্তা বিশ্লেষক গণমাধ্যমে বলেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা বিশ্লেষক যারা হন উনাগো বইলেন। নিরাপত্তা বিশ্লেষক কে আমি জানি না। সে নিরাপত্তা বিশ্লেষক কীভাবে হলো তাও আমি জানি না। আমাদের দেশেতো বিভিন্ন ধরনের বিশ্লেষক থাকে, কে কোথায় কীভাবে কোয়ালিফাইড হয়েছে তা আমি জানি না। সুতরাং না জানলে আমিতো কমেন্ট করতে পারি না।

গত ১৫ বছর রাজনৈতিক বিবেচনায় যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্স উদ্ধারের কোনো তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লাইসেন্স যদি কেউ নিয়ে থাকে সেই তথ্য থাকবে। কিন্তু অবৈধভাবে যদি হাতিয়ার (অস্ত্র) থাকে সেই তথ্য মন্ত্রণালয়ে থাকবে না। ২০০৯ সালের পর থেকে সব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কনসিডার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

ঢাকায় আসছেবিশ্বকাপের ফুটবল  ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »