শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

জাতীয় শোক দিবসের সভায় বদিউল আলম

শোককে শক্তিকে পরিণত করে সকল ষড়যন্ত্র রুখতে হবে

মুক্তি ৭১ প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নত ও সমৃদ্ধের কাতারে পৌছাচ্ছে ঠিক তখন ৭১’র পরাজিত শক্তি ও হাওয়া ভবন চক্র দিশেহারা হয়ে আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে।তাই ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের পাচুঁরিয়াস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানো যায়নি। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে অগ্রযাত্রা তা থামানো যাবে না।

পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল হক।

যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রিটন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগনেত্রী রেহেনা চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. ইউছুপ চৌধুরী, মাস্টার আবুল কালাম আজাদ, সুজিত বড়ুয়া, নাছির উদ্দিন, মাখন বড়ুয়া, মোহাম্মদ হারুন, আবু ছৈয়দ লালু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাশেদা বেগম, সানোয়ারা বেগম, সাজেদা বেগম, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মোঃ শাহজাহান, মো. খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবুল মুনসুর, গৌরাঙ্গ নন্দী, জুয়েল জয়, আবু বক্কর, বাদশা মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »