বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া কোনো দরজা খোলা নেই: ভূমিমন্ত্রী

মুক্তি ৭১ ডেস্ক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি-জামায়াতের সব দরজা বন্ধ হয়ে গেছে, একটিমাত্র দরজা খোলা আছে, আর তা হলো নির্বাচনী দরজা। শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া বিএনপির আর কোনো দরজা খোলা নেই।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না জানিয়ে বিএনপির উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ যদি ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। কিন্তু তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে দেশে যে লুটপাট করেছিল তার কথা বাংলার জনগণ ভুলে যায়নি। তারেক রহমান লন্ডনে বসে ক্ষমতায় যাওয়ার যে আশা করছেন তা এই দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না।

কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ধাক্কা দেবেন, আওয়ামী লীগ পড়ে যাবে? মোটেও না। আর আপনারা মিথ্যা কথা বলে, লন্ডনে বসে ক্ষমতায় আসবেন, এত সহজ? দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে বার বার আঘাত করা হয়েছিল, শেখ হাসিনা তা প্রতিহত করেছেন। আঘাত আসলেই আমরা তা প্রতিহত করেছি।

তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সরকার হবে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, তা চলে গেছে। আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। বিএনপি এখন আর জনগণকে বিভ্রান্ত ও ঘোলা পানিতে মাছ শিকার করতে পারছে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ প্রমুখ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »