বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও ৩ জন

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে তিনজনই নারী। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর ডেঙ্গুতে মারা গিয়েছিল ৪১ জন ।

রোববার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

ডেঙ্গুতে মারা যাওয়া তিন নারী হলেন— নাছরিন আক্তার (৩৭), রুমানা আক্তার (২৪) এবং রাজলক্ষ্মী শর্মা (৫৯)।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৩৭ বছর বয়সী নাছরিন আক্তার ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গুতে মারা যাওয়া আরেক রোগী ২৪ বছর বয়সী রুমানা আক্তার গত ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ১৯ আগস্ট তিনিও মারা যান। তাদের দুইজনেরই নন স্ট্রাকচারাল প্রোটিন-১ (এনএস১) পজেটিভ শনাক্ত হয়েছিল। তাছাড়া, ৫৯ বছর বয়সী রাজ লক্ষ্মী শর্মা গত ১৮ আগস্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি মারা যান। তিন জনই ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

এদিকে, ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে গত চার বছরের রেকর্ড। জেলা স্বাস্থ্যবিভগের হিসাব অনুযায়ী, গত চার বছরের মধ্যে ২০২০ সালে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও ২০২১ সালে মারা যায় মাত্র ৫ জন। কিন্তু ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় কয়েকগুণ। ওই বছর মৃত্যু হয়ে ৪১ জনের। কিন্তু চলতি বছরের আরও চার মাস বাকি থাকতেই ছাড়িয়েছে আগের বছরের মৃত্যুর সংখ্যা। এ বছর চলতি আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১১ জন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »