বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

‘ষড়যন্ত্র ও হিংসার রাজনীতি চিরতরে দূরীভূত হোক’

মুক্তি৭১ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পবিত্র এইদিনে মহান আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে— আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। পাশাপাশি আমাদের দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয় এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।

তিনি বলেন, আপনারা জানেন পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেনি। এবং ঈদ উপলক্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালায় সেটাও সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাও অনেক স্বঃস্তিদায়ক হয়েছে। মানুষ স্বঃস্তির সাথে ঈদ যাত্রা করতে পেরেছে। আমরা সবাই মিলে যেন সবসময় দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি সেটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।

শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়ির ঈদগাহে এলাকাবাসীর সাথে প্রতিবারের ন্যায় এবারও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় শেষে নিজের পিতার কবর জিয়ারত করেন। নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্তকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা সবাই মিলে যাতে দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে তুলে ধরতে পারি সে চেষ্টা করতে হবে। ফিলিস্তিনসহ পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে যেন ফিলিস্তিনিদের দাবি প্রতিষ্ঠিত হয়, মায়ানমার থেকে যাদের বিতাড়িত করা হয়েছে তাদেরকে যেন সে দেশের সরকার ফেরত নিয়ে যান, তাদের যাতে মুক্তি মিলে মহান আল্লাহর কাছে সে দোয়া প্রার্থনা করি।

তিনি বলেন, সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা ঘৃণা দূরীভূত হোক এটি আজকের দিনের প্রত্যাশা- বলেন তথ্যমন্ত্রী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »