বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

পদক্ষেপ না নেওয়া হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের অধিকারী হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরে ৪০০ কোটি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের শিকার হবে। শিশুদের মধ্যে এই হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলেও এতে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ভুগবে। প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে স্থূলতার খরচ দাঁড়াবে বার্ষিক ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর এই প্রতিবেদনের ফলাফলগুলোকে মারাত্মক উল্লেখ করে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বেশ কিছু দেশের জন্য এটি একটি স্পষ্ট সতর্কতা। প্রতিবেদনটি বিশেষ করে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার ক্রমবর্ধমান হারকে সামনে এনেছে।

নিম্ন আয়ের দেশগুলোতে স্থূলতার প্রভাবও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নিম্ন-আয়ের দেশগুলো প্রায়শই স্থূলতা এবং এর পরিণতিগুলোর প্রতিক্রিয়া জানাতে সবচেয়ে কম সক্ষম।

বিশ্বব্যাপী স্থূলত্বের সর্বাধিক প্রত্যাশিত বৃদ্ধিসহ ১০টি দেশের মধ্যে ৯টি আফ্রিকা এবং এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। স্থূলতার হার বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে- বেশি বেশি প্রক্রিয়াজাত খাবার পছন্দের প্রবণতা, বেশি মাত্রায় বসে থাকার অভ্যাস, খাদ্য সরবরাহ এবং বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি, ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য শিক্ষায় সহায়তা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না থাকা।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর বলেন, ‘আমাদের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা ভয়াবহ। এসব ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে বেশ কয়েকটি দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’

অনুসন্ধানগুলোর ভিত্তিতে ধারণা করা যায় যে, বিশ্বজুড়ে স্থূলতার হার বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব পড়বে; যা বিশ্বব্যাপী মোট দেশীয় পণ্যের ৩ শতাংশের সমান।

প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে স্থূলতার অর্থনৈতিক প্রভাবের স্বীকৃতি কোনভাবেই স্থূলতার সঙ্গে বসবাসকারী ব্যক্তিদের দোষের প্রতিফলন নয়।

প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে।

স্থূলতা হলো একটি মেডিক্যাল শব্দ যা উচ্চ মাত্রায় চর্বিযুক্ত ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। বডি মাস ইনডেক্স (বিএমআই) ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। একজন প্রাপ্তবয়স্কের ওজনকে তাদের উচ্চতার বর্গ দ্বারা ভাগ করে বিএমআই বের করা হয়। সূত্র: বিবিসি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »