শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

বিশ্বের কোটিপতি নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

সম্প্রতি প্রথমবারের মতো ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘উইমেন্স প্রিমিয়ার লিগে’র নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ দামে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে কিনে নেয় রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। তবে সবমিলিয়ে তার চেয়েও বেশি সম্পদশালী ক্রিকেটার ক্রিকেট বিশ্বে রয়েছে।

নারী ক্রিকেটে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি। বর্তমানে চলমান নারী টি-২০ বিশ্বকাপের খেলায় ব্যস্ত আছেন তিনি। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটটিতে প্রথম নারী ক্রিকেটার হিসেবে পেরি সম্প্রতি দেড় হাজার রান এবং একশ উইকেট শিকারের ইতিহাস গড়েছেন। সর্বোচ্চ ৮টি টি-২০ বিশ্বকাপ খেলা পেরির মোট আয়ের পরিমাণ প্রায় ১৪৯ কোটি টাকা (১৪ মিলিয়ন ডলার)।

অজিদের তিন ফরম্যাটের ক্রিকেটে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মেগ ল্যানিং। তার অধীনে অস্ট্রেলিয়া একাধিক বিশ্বকাপ জিতে নিয়েছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ৮ হাজার রান করা ল্যানিং নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় ধনী। তার মোট আয়ের পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা (৯ মিলিয়ন ডলার)।

সেরা ধনীর তালিকায় থাকা বাকি ক্রিকেটাররা
আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। ১০ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা মিতালি গত বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ছোট পর্দায় দেখা মেলে মিতালির। তার আয়ের পরিমাণ ৫৩ কোটি টাকারও বেশি (৫ মিলিয়ন ডলার)।

নারীদের আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্মৃতি মান্দানার অবস্থান চতুর্থ। ক্যারিয়ারের মাঝপথে থাকা মান্ধানা এখন পর্যন্ত ৬ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন। তার আয়ের পরিমাণ সাড়ে ৪২ কোটি টাকা (৪ মিলিয়ন ডলার)।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল হারমানপ্রীত কৌরের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। মুম্বাইয়ের হয়ে তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাঠে নামবেন। তার আয়ের পরিমাণ ৩২ কোটি টাকা (৩ মিলিয়ন ডলার)। বর্তমানে দলকে বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আয়ের দিক থেকে এরপরই ক্রমান্বয়ে অবস্থান করছেন সাবেক ইংলিশ ক্রিকেটার সারা টেইলর, অজি অলরাউন্ডার হলি ফার্লিং ও সাবেক ইংলিশ ক্রিকেটার ঈশা গুহ। সারার আয় ২ মিলিয়ন ডলার, ফার্লিংয়ের ১.৫ মিলিয়ন ডলার এবং বর্তমানে ধারাভাষ্যে জনপ্রিয় ঈশার আয়ের পরিমাণ ১.৫ মিলিয়ন ডলার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »