শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি

রাউজানকে শান্তি ও সমৃদ্ধির উপজেলায় পরিণত করেছি

মুক্তি৭১ ডেস্ক

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রামের রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। নৌকার বিজয়ের এই ধারাবাহিকতা থাকায় রাউজান আজ গ্রীন, পিংক, ক্লিন উপজেলায় রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, নৌকা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা দেশকে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ করেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাতাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম ফজলে করিম চৌধুরী নিজেকে নৌকার মাঝি উল্লেখ করে বলেন, আড়াই যুগ গায়ের রক্ত পানি করেছি রাউজানের মানুষের কল্যাণে। রাউজানকে শান্তি ও সমৃদ্ধির উপজেলায় পরিণত করেছি। নোয়াজিষপুরের মত একটি ইউনিয়নের ৫২৪ জন বয়স্ক, ২৩৬ জন বিধবা, ২১৬ জন প্রতিবন্ধী, ৭১ জন মাতৃকালীন ভাতা, ৭ জন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। দুস্থ পরিবারসমূহ টিসিবি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন, শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেন। কিছুদিনের মধ্যে ১৫ হাজার কৃষক শীতকালীন বীজ পাবে, ১২৬টি সেলাই মেশিন দেওয়া হবে নারীদের। ওয়ার্ড মেম্বাররা রাস্তার সংস্কার কাজে পাবে এক লাখ টাকা করে, চেয়ারম্যানরা পাবেন তিন লাখ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলমগীর পারভেজ, দিলোয়ারা ইউসুফ, শাহজাহান ইকবাল, ইলিয়াস চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »