বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

ব্যবসায়ী পরিষদের চেম্বারকে পরিবারমুক্ত করার আহবান

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কথিত পরিবারমুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। পাশাপাশি এ চেম্বারকে একটি বিশ্বমানের চেম্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক।

চেম্বার নির্বাচন সামনে রেখে গত বুধবার (২৯ অক্টোবর) হোটেল রেডিসন ব্লু বে-ভিউ চট্টগ্রামের মোহনা হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নুরুল হক এ প্রতিশ্রুতি দেন। তিনি নির্বাচনে অ্যাসোসিয়েট গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেলের অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জন এবং অর্ডিনারি গ্রুপের ১২ জনসহ ১৮ প্রার্থী উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েট গ্রুপের অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন মো. কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী ও এস এম কামাল উদ্দিন।

অর্ডিনারি গ্রুপের প্রতিদ্বন্দ্বীরা হলেন এ টি এম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী রাসেল, ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মো. আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।

নুরুল হক বলেন, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের অফিসে অনেক জায়গা খালি আছে। আমরা সেখানে একটি ডাটা অ্যানালাইসিস সেন্টার গড়ে তুলব, যাতে আমদানি-রপ্তানি, সাপ্লাই চেইন ও বাজার চাহিদার তথ্য পাওয়া যায়। পাশাপাশি একটি ফ্লোর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে।

তিনি বলেন, ‌সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। চট্টগ্রামের অন্যান্য চেম্বার হিসেবে মেট্রোপলিটন চেম্বার ও উইম্যান চেম্বারকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি আগামীতে চেম্বারে নতুন সদস্য হওয়া, নবায়ন করার কাজগুলো সম্পূর্ণ ডিজিটালাইজ করা হবে। যাতে ব্যবসায়ী সদস্যরা ঘরে বসেই এসব কাজ করতে পারেন।

এ ব্যবসায়ী নেতা আরও বলেন, চট্টগ্রাম থেকেই দেশের সিংহভাগ রাজস্ব আয় হয়ে থাকে। এতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করে চট্টগ্রাম বন্দর ও নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যবহারের দাবি আদায়ে কাজ করে যাবো। তাছাড়া সম্প্রতি বন্দরের বর্ধিত অযৌক্তিক ট্যারিফ সহনীয় পর্যায়ে নামিয়ে আনার বিষয়ে কাজ করে যাবো। পাশাপাশি চট্টগ্রাম চেম্বারকে বিশ্বমানের চেম্বারে পরিণত করার বিষয়ে নানাবিধ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যের হৃদপিণ্ড। শিল্প, বন্দর, যোগাযোগ ও বিনিয়োগ খাতের উন্নয়ন দ্রুত হলে জাতীয় অর্থনীতির চেহারা বদলে যাবে।

তিনি বলেন, চট্টগ্রাম চেম্বার গত ১৫ বছর ফ্যাসিবাদের সুবিধাভোগী এক পরিবারের কাছে কুক্ষিগত ছিল। এখন ৫ আগস্ট পরবর্তী শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে আরেকটি পরিবার চেম্বারকে কুক্ষিগত করতে উঠেপড়ে লেগেছে। তারা ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন নাম দিয়ে নিজেদের ছয়জন পরিচালককে বিনাভোটে নির্বাচিত করে পুরো চেম্বারকে করায়ত্ব করে। এতে সাধারণ ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখানো হতো। এরই মধ্যে আদালত সেই ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপকে নির্বাচনে অবৈধ ঘোষণা করেছে।

শাজাহান মহিউদ্দিন সাধারণ ভোটারদের পরিবারতন্ত্র থেকে বেরিয়ে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট দুই গ্রুপে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দুটি প্যানেলের ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিএনপির প্রতিনিধি দল সঙ্গে বিকেলে সিইসির বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »