শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

প্রকৃত ধর্মাচার মানুষের অন্তরকে শুদ্ধ করে: সুজন

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠান উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন

মুক্তি ৭১ ডেস্ক

প্রকৃত ধর্মাচার মানুষের অন্তরকে শুদ্ধ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সকালে নগরের জেএম সেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, ধর্ম মানুষকে মানবিক হতে শেখায়। শ্রীকৃষ্ণ সবসময় মানবতার বাণী প্রচার করে গেছেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে শ্রীকৃষ্ণ মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অসাম্প্রদায়িক জাতি চেতনার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কোন অজুহাতে সাম্প্রদায়িক শক্তি যাতে আবারো মাথা চাড়া দিতে না পারে সেদিকে সকলকে দৃষ্টি দানের আহবান জানান তিনি।

জন্মাষ্টমীর মাধ্যেমে মানুষে মানুষে সম্প্রীতি গড়ে উঠুক, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ হোক হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানের ভাতৃত্ব। তিনি আরো বলেন মানবতার অনন্য নিদর্শন হচ্ছে স্বাস্থ্য সেবা। আজ একটি সুন্দর দিনে শত শত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার মতো মহৎ কোন কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মহতী এ আয়োজনের জন্য শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় চিকিৎসা সেবা কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান খোরশেদ আলম সুজন।

সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্তি দত্তের সভাপতিত্বে এবং লিপটন দেবনাথ লিপুর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় চিকিৎসা সেবা কমিটির সচিব বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, অর্থ সম্পাদক রতন আচার্য্য, ডা. অঞ্জন কুমার দাশ, অরুন চৌধুরী, নিশান বিশ্বাস, অনির্বাণ দাশ বাবু, ডা. অন্তরদ্বীপ নন্দী, ডা. বিশ্বজিৎ দে, ডা. অভ্র ভট্টাচার্য, ডা. পূজা মল্লিক, ডা. দেবজ্যোতি দাশ, ডা. ইমন সিকদার, ডা. সুকান্ত দাশ প্রমুখ।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে চক্ষু চিকিৎসা প্রদান করেন লায়ন চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »