বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

১৬ ঘণ্টা পর বাসার সামনে নালাতেই মিললো নিখোঁজ শিশুর লাশ

মুক্তি৭১ প্রতিবেদক

চট্টগ্রামের উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ ১৭ মাস বয়সী ইয়াসিন আরাফাতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজের ১৭ ঘণ্টা পর সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার( ২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ সোমবার সকালে ফের অভিযান শুরু করলে সাড়ে ৮টার দিকে বাসার সামনের নালা থেকেই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের আগ্রাবাদে রঙ্গীপাড়ার সিটি করপোরেশনের নালা লাগোয়া ঘরে ভাড়া থাকেন সাদ্দাম হোসেনের পরিবার। রোববার বিকেলে ঘরের দরজা খোলা পেয়ে বাইরে চলে যায় সাদ্দামের ১৭ মাসের একমাত্র সন্তান ইয়াসিন আরাফাত। এরপর থেকে নিখোঁজ ছিল শিশুটি। ঘরের পাশে নালাতেই শিশুটি পড়ে গেছে বলে তখন মনে করে পরিবার।

পরে খবর পেয়ে সাড়ে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে উদ্ধার অভিযান। পরে আজ সোমবার সকাল থেকে ফের তা শুরু হয়।

এর আগে গত ৭ আগস্ট হাটহাজারীর ইসলামিয়া হাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়। তারও আগে, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি। ওই বছর খোলা নালায় আর খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজ ছাত্রী সাদিয়া, শিশু কামাল, সিএনজি চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের। তার ঠিক দুই বছর পর আবারও ঘটলো একই ঘটনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

ঢাকায় আসছেবিশ্বকাপের ফুটবল  ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »