শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

ভোটার দিবস নিয়ে ভোটারদের আগ্রহ কতটা?

বিবিসি বাংলা

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা- সমালোচনার মধ্যেই পঞ্চমবারের মতো দেশজুড়ে বৃহস্পতিবার (২ মার্চ) পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে ভোটারদের সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করা দিবসটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন কোন কোন বিশ্লেষক।

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান সময়ে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে অনীহার যে প্রবণতা তৈরি হয়েছে তাতে পুরো বিষয়টিকে অর্থহীন হিসেবেও দেখছেন কেউ কেউ।

ভোট নিয়ে অসন্তোষ ভোটারদের
সদ্য পড়াশোনা শেষ করা ফারজানা রহমান ভোটাধিকার লাভ করলেও কখনো কোন ভোট দেননি। আর এর কারণ হিসেবে তিনি নির্বাচনের প্রতি আস্থাহীনতার দিকটির কথাই বলছেন। “ভোটচুরি বা ভোটকাটা যাওয়ার ব্যাপারটা আমরা সবাই জানি। যে জায়গায় নির্বাচনের পরিবেশই সুষ্ঠু না, সে জায়গায় আবার ভোট দিয়ে কী হবে?”

“আমি ভোট না দিলেও আমার নামে ভোট হয়ে যাবে কারো না কারো মাধ্যমে”। তবে এখন পর্যন্ত নির্বাচনে অংশ না নিলেও ভবিষ্যতে ভোট দেয়ার ইচ্ছা আছে ফারজানা রহমানের। “কোনোদিন যদি মনে হয় এই নির্বাচন টা সুষ্ঠু হতে যাচ্ছে তবে নিশ্চয়ই ভোট দিবো”।

২০১৮ সালে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফয়সাল নূরকে।
ভোট দিতে যাবার সময় কোন সমস্যা না হলেও ফিরবার সময় তাকে অবরুদ্ধ করে কয়েকজন। কোন দলকে ভোট দিয়েছেন, কেন ভোট দিয়েছেন- এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।

মিস্টার ফয়সাল বলছেন, ছোটবেলায় নির্বাচন মানেই যেমন ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটি বিষয় দেখা যেত, সেটা আর এখন দেখা যায় না। আস্থাহীনতার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন তিনি।

আগের বছরের তুলনায় এবছর কী পরিমাণে ভোটার বেড়েছে তা জানানো এবং ভোটারদের নাগরিক অধিকার- ভোটাধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে দিবসটি পালন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান।

লক্ষ্যপূরণে ভোটারদের জন্য ব্যানার, ফেস্টুন, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের কথাও জানান তিনি। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তাতে দিবসটি পালনের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান কমিশন আস্থার সংকট কাটিয়ে উঠতে পেরেছে। সাম্প্রতিক নির্বাচন ও উপনির্বাচনে ‘৬০ শতাংশের বেশি’ ভোটার উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। মিস্টার রহমান বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিতের দায়িত্ব নির্বাচন কমিশনের না, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

কী মনে করছেন বিশ্লেষকরা?
নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা সুশাসনের জন্য নাগরিক-এর সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন ভোটার দিবস পালন করা গুরুত্বপূর্ণ, তবে আরও জরুরি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। “ভোটার মানে দেশের মালিক। আর ভোট দেয়া অর্থ মালিকানার প্রতিফলন।

ভোটার দিবস পালনের মাধ্যমে ভোটাররা তাদের মালিকানা প্রদর্শনের আবহ সৃষ্টি হয় তবে সেটা নিঃসন্দেহে ইতিবাচক”। তবে বর্তমান ভোটারদের নেতিবাচক অভিজ্ঞতাগুলোর কারণে ভোট দেয়ার প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে তাতে আশাবাদী হওয়া দূরুহ বলে মনে করছেন এই বিশ্লেষক।

অনেকটা একই মত নির্বাচন বিশ্লেষক ড. আবদুল আলীমের। তিনি বলছেন, যেকোনো দিবসের তাৎপর্য হচ্ছে এর বার্তা অংশীজনদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে নির্বাচন কমিশন সঙ্গে নিতে না পারে তবে এটির অর্থবহ হবার কোন সুযোগ নেই। বর্তমান নির্বাচনের বৈশিষ্ট্যে যে দুর্বলতাগুলো আছে তা চিহ্নিত করে হ্রাস করার লক্ষ্যে যদি কিছু করা যায় তবে দিবসটি তাৎপর্যপূর্ণ হবে বলে মন্তব্য করেন মিস্টার আলীম।

ভোটার দিবস
২০১৮ সালে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালনের ঘোষণা দেয়া হয়। গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর পহেলা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২০২০ সালে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে দোসরা মার্চ দিবসটি পালনের সিদ্ধান্ত জানানো হয়।

দিনটিতে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করে বিভাগীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে আগের বছরের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হয় দিবসটিতে। এবছর ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনে।মৃত্যুজনিত কারণে বর্তমান ভোটার তালিকা হতে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনের নাম বাদ দেয়া হয়েছে। এবার নতুন ভোটার হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন, আর ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১০ শতাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »