শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

কিংবদন্তি ফুটবলার পেলে মারা গেছেন

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে তিনি চির বিদায় নেন।

মাত্র সতের বছর বয়সে তারকাখ্যাতি পেয়েছিলেন পেলে সুইডেনের ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলের হয়ে দারুণ ভূমিকার জন্য।

তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার।

মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড়- নারী কিম্বা পুরুষ- যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয় করেছেন এবং ২০০০ সালে ফিফা তাকে শতাব্দী সেরা খেলোয়াড় ঘোষণা করে।

‘তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও’
গত বছরের সেপ্টেম্বরে অপারেশন করে তার কোলন থেকে টিউমার অপসারণ করা হয় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হসপিটালে।

পরে গত মাসে তাকে আবারো হাসপাতালে ভর্তি করতে হয়।

তার কন্যা কেলি নাসিমেন্তো হাসপাতাল থেকে তার পিতার স্বাস্থ্যের সর্বশেষ খবর ভক্তদের জানাচ্ছিলেন প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে।

বৃহস্পতিবার হাসপাতাল থেকেই তিনি লিখেছেন, “আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও”।

হাসপাতাল কর্তৃপক্ষও পেলের মৃত্যুর খবর নিশ্চিত করে, “কোলন ক্যান্সারসহ আগের সমস্যাগুলোর ফলস্বরূপ অনেকগুলো প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়া’কেই কারণ হিসেবে উল্লেখ করেছে।

‘ ভালোবাসা, ভালোবাসা এবং চিরন্তন ভালোবাসা’
পেলের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, “কিং পেলের যাত্রাপথে ছিলো প্রেরণা আর ভালোবাসাই, যিনি আজ শান্তিতে বিদায় নিলেন। ভালোবাসা, ভালোবাসা এবং চিরন্তন ভালোবাসা”।

ব্রাজিলের ফুটবল ফেডারেশন বলেছেন সর্বকালের সেরা খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু ছিলেন পেলে।

“বিজয়ী ব্রাজিলের সবচেয়ে বড় উদাহরণ হলে আমাদের ফুটবলের রাজা। যিনি কখনো কঠিন সময় মোকাবেলা করতে ভয় পাননি। তিনি তার পিতাকে একটি বিশ্বকাপ এনে দেয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু আমাদের উপহার দিয়েছেন তিনটি”।

“রাজা আমাদের নতুন ব্রাজিল উপহার দিয়েছিলেন এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ, পেলে”।

পেলের সাবেক ক্লাব সান্তোষ তার শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করেছে।

সোমবার সকালে তার মৃতদেহ হাসপাতাল থেকে ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরা’য় আনা হবে যেখানে মাঠের মাঝখানে কফিন রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

মঙ্গলবার শোভাযাত্রা সহকারে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

সিরিজ নিউজিল্যান্ডের

টি–টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আজ ডানেডিনে শেষ ম্যাচে দলটি হেরেছে ৮ উইকেটে। টসে

বিস্তারিত »