বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

বৃষ্টি হলেই ডুবছে চট্টগ্রাম তাহলে জলাবদ্ধতাই কী নগরবাসীর নিয়তি : নাসিরুদ্দিন চৌধুরী

বৃষ্টি হলে পানি উঠে শহরে। সব সময় উঠে, এবারও উঠেছে। দু’তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে, জল তো জমবেই। জল জমে জলজট, তারপর জলাবদ্ধতা। বৃষ্টিকে দোষ দিয়ে লাভ নেই। বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হলেই বরং আমরা হা পিত্যেশ করি। এখন তো ভরা আষাঢ়, ঝমঝমিয়ে বৃষ্টি নামার কথা। বৃষ্টির নিয়মে বৃষ্টি তো নামলো। কিন্তু আমাদের শহরে যে পানি চলাচল ব্যবস্থা, তাতে বৃষ্টির পানি সরে না, জমতে জমতে ভাসিয়ে দেয় চট্টগ্রাম শহর। প্রথমে রাস্তা, তারপর বাড়িঘর, অফিস-আদালত, দোকানপাট। ফলে শহর ভাসছে, আমরাও ভাসছি; চাক্তাই-খাতুনগঞ্জের গুদামে পানি ওঠে ভাসছে পণ্য, বাড়িঘরে পানি ওঠে কত পরিবার যে পানির মধ্যে খাট-পালঙ, চেয়ার-টেবিল জড়ো করে উঁচু করে তার ওপর বসে বিনিদ্র রজনী কাটাচ্ছে-তার কোন ইয়ত্তা নেই। চুলা জ্বলছে না রান্নাও হচ্ছে না। অতএব পেট কুলহু আল্লাহু পড়লেও দানাপানি যে পড়বে না তা নিশ্চিত।
এখন চট্টগ্রামের মানুষের করণীয় কি? প্রতি বছর বর্ষা এলে জল জমে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়া, এটা তো সংবাৎসরিক চিত্র। ‘রাজা যায় রাজা আসে’, কিন্তু জলাবদ্ধতার কোন প্রতিকার হয় না। শুধু সরকারের পরিবর্তন হয়। নগরবাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয় না। কেউ কথা রাখেনি।
যারা এই সমস্যার সমাধান করবেন বলে গালভরা বুলি আউড়ে ভোট নেন; ভোট পেলে তাদের আর টিকিটিরও দেখা মেলে না। আম জনতাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোটটা নিয়ে ক্ষমতায় যেতে পারলেই হলো। তারপর তো পগার পার। পাঁচ বছরের জন্য তারা কুরসিতে আসীন হয়ে জনতার কথা ভুলে যান। কেউ কথা রাখে না। তাহলে জলাবদ্ধতাই কী আমাদের নিয়তি? এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোন উপায় নেই চট্টগ্রামবাসীর?
তা-ই যদি হয়ে থাকে তাহলে এইসব ভোট, নির্বাচন এগুলির দরকার কি? সিটি কর্পোরেশনেরও দরকার কি? সিডিএরও দরকার কি? মানুষ যেভাবে পারে বাঁচার পথ বেছে নেবে।
কাজটা তো সিটি কর্পোরেশনেরই করবার কথা। সরকার যখন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য বড় একটা তহবিলের জোগান দিচ্ছে, তখন সেটা সিটি কর্পোরেশনকেই তো দেয়া উচিত ছিলো। যেহেতু মানুষের কাছে তাদেরকেই জবাবদিহি করতে হয়, সেহেতু ফান্ডটা তারাই পাক। তারা যদি করতে না পারে, মানুষ তাদেরকে ধরবে।
সিটি কর্পোরেশনকে ক্ষমতাহীন নিধিরাম সর্দার না করে চসিকের ক্ষমতা আরো বাড়ানো দরকার। সিটি গভর্ণমেন্ট-মহিউদ্দিন চৌধুরী যেটার জন্য সংগ্রাম করেছিলেন, সেটা এখন করা দরকার। তাহলে সিটি কর্পোরেশন নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংস্থা ও দপ্তরকে নিয়ে বসে সমন্বিত উপায়ে জলাবদ্ধতা নিরসন সহ নগরীর সকল সমাধানের উদ্যোগ নিতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউসনের

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »

বেগম জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতœী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। তাঁর মৃত্যুর পর সরকারিভাবে ঘোষিত

বিস্তারিত »

জিপিএইচ ইস্পাতের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত, থ্রি চিয়ার্স

গৌড়বঙ্গের অসাধারণ কৃতীপুরুষ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর কৃতিত্বপূর্ণ জীবনে

বিস্তারিত »