শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

যুদ্ধের জন্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধের জন্য পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। শুক্রবার ( ১ সেপ্টেম্বর) এক ঘোষণায় মস্কো এ কথা বলেছে। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক পোস্টের।

মস্কো জানিয়েছে, তারা তাদের পারমাণবিক সক্ষম ‘শয়তান ২’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুদ্ধের দায়িত্বে রেখেছে। ক্ষেপণাস্ত্রটি সারমাট নামেও পরিচিত। এটিকে রাশিয়ার ‘সুপারওয়েপন’ হিসেবে বিবেচনা করা হয়।

পরমাণু ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ২০১৮ সালে তৈরি করা হয়েছে। এটি ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের শেষের দিকে মোতায়েন করার কথা ছিল।

রাশিয়ার নলেজ সোসাইটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছেন, ‘কৌশলগত সারমাট ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে।’

সারমাট বা শয়তান ২ ক্ষেপণাস্ত্রটি পুরানো সোভিয়েত-যুগের ভয়েভোদা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিস্থাপন করবে। ন্যাটো এটিকে এসএস-১৮ নাম দিয়েছিল। ১৯৮৮ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অস্ত্রাগারে রয়েছে।

অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ আনুমানিক ৬২০০ থেকে ১১,৮০০ মাইলের মধ্যে। এটি বিশ্বের যেকোনো স্থানে একসঙ্গে ১০ থেকে ১৫টি পারমাণবিক ওয়ারহেড সমন্বিত ১০ টন পেলোড বহন করার ক্ষমতা রাখে।

গত বছর শয়তান ২ এর সফল পরীক্ষা চালানোর পরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গর্ব করে বলেছিলেন, শয়তান ২ এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং রাশিয়ার শত্রুরা হুমকি দেওয়ার আগে ‘দুবার ভাবতে’ বাধ্য হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »