বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

বাংলাদেশি পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে

আন্তর্জাতিক ডেস্ক

সীমান্তর বেড়া যতই ভাগ করুক দুদেশের মানুষকে, তবুও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের প্রতি টান কোনো অংশে কমেনি মানুষের। ফলে দেখা গেছে ঈদের ছুটিতে দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়। শুধু পর্যটক নয় ইউটিউবাররাও গেছেন সেখানে। দেখলে মনে হবে দার্জিলিংয়ে যেন বসেছে দুই বাংলার ‘মিলনমেলা’।

শুধু যে বাংলাদেশ থেকে সরাসরি ভ্রমণ করতে দার্জিলিংয়ে যাওয়া হয় তা কিন্তু নয়। কলকাতায় যারা চিকিৎসা করাতে যান, তাদের অনেকে চিকিৎসা শেষে একটু হাওয়া বদলের জন্য যান দার্জিলিংয়ে।

বর্তমানে করোনার বিধিনিষেধ না থাকায় চেনা ছন্দে ফিরছে দার্জিলিংয়ের পাহাড়। এখন সেখানে হোটেল ও হোমস্টে কোথাও ফাঁকা নেই। কেউ কেউ আবার হোটেলের সামনে পাহাড় ঘেঁষা ফাঁকা জায়গায় তাঁবু টানিয়ে থাকছেন। আবার কেউ ছোট ছোট টেন্ড বানিয়ে করেছেন থাকার ব্যবস্থা।

চট্টগ্রাম থেকে দার্জিলিং যাওয়া মধ্যবয়স্ক নারী আনোয়ারা সুলতানা বলেন, ২০১০ সালে স্বামীর সঙ্গে কলকাতা এসেছিলাম চিকিৎসার জন্য। তখন বেড়াতে এসেছিলাম দার্জিলিংয়ে। ২০১৬ সালে স্বামী প্রয়াত হন। আবার এই ২০২৩ সালে ছেলেমেয়ে, ছেলের স্ত্রী, মেয়ের স্বামী এবং নাতি-নাতনিকে নিয়ে আসা। এখন দেখছি অনেক উন্নত হয়েছে এসব জায়গা। তবে এখানে গরম জামা-কাপড়ের দাম কলকাতা নিউমার্কেটের থেকে বেশি।

বেশ কয়েক দিন হলো দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন ঢাকার রাজিয়া খাতুন। কিন্তু এখন তার মন খারাপ। কারণ রোববার তাকে ফিরতে হবে বাংলাদেশে। তাই শনিবারই দার্জিলিং ছেড়ে তাকে যেতে হবে কলকাতায়। সেখান থেকে প্লেনে বাংলাদেশ। আর দার্জিলিং ছাড়তে হবে বলে মন খারাপ তার।

বাংলাদেশি পর্যটকদের এত বেশি সংখ্যায় আসার কারণ হিসেবে দার্জিলিংয়ের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদাররা বলছেন, গত বছর বাংলাদেশি পর্যটকদের ভিড় ছিল না। তবে এই ঈদে ভিড় বেড়েছে। এরমধ্যে অনলাইনে বাংলাদেশ থেকে দার্জিলিংয়ের হোমস্টে বুক করার প্রবণতা বেড়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »