বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

অসহনীয় ভোগান্তি খালের কাজ নিয়ে

মুক্তি ডেস্ক :

দুটি খালের কাজ নিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। পশ্চিম ষোলশহর ওয়ার্ডের ৬টি এলাকার কয়েক হাজার বাসিন্দা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অপরিকল্পিত কাজের দরুণ এই ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, আতুরার ডিপো সংগীত সিনেমা সংলগ্ন ত্রিপুরা খাল বন্ধ করে দিয়ে খালের গাইডওয়াল নির্মাণ করায় খালের অপর প্রান্তে পানি জমে নাজির পাড়া, জাঙ্গাল পাড়া, হামজা খাঁ লেইন, রাজগঞ্জ আ/এ, শাহ আমানত আ/এ, হাদু মাঝি পাড়াসহ সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়িতে পানি উঠে পড়েছে। এতেদুর্বিষহ জীবন যাপন করছেন জনগণ। চান্দমিয়া সওদাগর রোড সংলগ্ন নয়া মির্জা খালের গাই- ডওয়াল নির্মাণ কাজ দীর্ঘদিন যাবত চলমান থাকায় খাল সংলগ্ন চান্দমিয়া সওদাগর রোড কাদা মাটিতে সয়লাব। গাইডওয়াল নির্মাণে খালে বাঁধ দেয়ায় খতিবেরহাট, নাজির পাড়া, মোহাম্মদপুর এলাকায় একটু বৃষ্টি হলেই পানি উঠে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মুরাদপুর মোড় পার হওয়ার জন্য ৩/৪ ফুট প্রস্তের অস্থায়ী ব্রিজটি পথচারী পারাপারে প্রতিদিন হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়া মোহাম্মদপুর এলাকায় ওয়াসা কর্তৃপক্ষ বার বার রাস্তা কাটার ফলে এলাকার রাস্তাগুলোর বেহাল দশা, বর্তমানে মুরাদপুর মোড় থেকে রাস্তা বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে মোহাম্মদপুর রাস্তা দিয়ে প্রাইভেট যানবাহন চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এব্যাপারে পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউ- ন্সিলর মোবারক আলী বলেন, এলাকার জনগণের ভোগান্তির অন্ত নেই । প্রতিদিন দলে দলে লোকজন এসে তাদের দুর্ভোগের বর্ণনা দিচ্ছেন। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমার করার কিছুই নেই। ইচ্ছে হয় পদত্যাগ করে ফেলি। ঠিকাদারের এধরণের গাফেলতি মেনে নেয়া যায় না। নগরীর জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ত্রিপুরা খালের বাঁধ কেটে ফেলা হচ্ছে। নয়া মীর্জা খালের কাজ শেষ হয়ে গেছে। আর সমস্যা হবে না ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »