বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

মুক্তি৭১ ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে উঠেছে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া। বৃহস্পতিবার (১১ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে তারা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে। কলম্বিয়ানদের হয়ে একমাত্র গোল করেছেন জেফারসন লেরমা। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তারা।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের ৬ মিনিটে প্রথম আক্রমণে যায় কলম্বিয়া। তবে জন অ্যারিসের নেয়া শট ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়। এরপর মিনিট দশেক পর আরও একটিই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জেফারসন লার্মা।

ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটা আসে প্রথমার্ধেই। ৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। সেটা নেন জেমস রদ্রিগেজ। তার নেওয়া শটে লাফিয়ে উঠে হেড করেন জেফারসন লারমা, বল ঢুকে যায় উরুগুয়ের জালে। উদযাপনের উপলক্ষ পায় কলম্বিয়া। গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর হয়নি। ৩১ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা ডানিয়েল মুনেজ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে মাঠ ছাড়তে হয় তাকে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়া কলম্বিয়া দ্বিতীয়ার্ধে খেলেছে দশজনের দল নিয়ে। তবে গোল শোধ করতে পারেননি সুয়ারেজরা। এক গোলের লিড পাওয়া কলম্বিয়া দশজনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণেই মনোযোগী থেকেছে বেশি। ফলে বারবার আক্রমণে গিয়েও জালের দেখা পায়নি উরুগুয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »