বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

ইউক্রেনের বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সফরকালে দেশটির পূর্বাঞ্চল দনেৎস্ক অঞ্চলের একটি বাজারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৭ বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এ অতর্কিত হামলা চালায় রাশিয়া।

বুধবার বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, এ হামলায় ১৬ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

এদিন ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার সফরের জন্যই রাশিয়া এই হামলা চালিয়েছে বলে কোনো কোনো কূটনীতিক মনে করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, ‘সন্ত্রাসী রাশিয়ার হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। যাদের মৃত্যু হয়েছে, তাদের কেউ দোকানে গিয়েছিলেন, কেউ ওষুধ কিনছিলেন। তাদের কারও কোনো দোষ ছিল না। রাশিয়াকে এর ফল ভুগতে হবে।’

একাধিক দেশ ও সংগঠন রাশিয়ার এই হামলার সমালোচনা করেছে। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা ডেনিস ব্রাউন বলেন, ‘অসংখ্য সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। নারী ও শিশুরা আহত হয়েছেন। মানুষের প্রাণহানি হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এই হামলার প্রতিবাদ করেছে। মস্কো ইউক্রেনের সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে বলে অভিযোগ করেছে ইইউ। যারা এই আক্রমণের সঙ্গে যুক্ত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লেখেন, ‘রাশিয়ার এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিকতার ওপর। জার্মানি ইউক্রেনের পাশে আছে।’

এদিকে, কিয়েভে পৌঁছে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। পরে এক বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। দুই দিনের সফরে ইউক্রেন গেছেন ব্লিঙ্কেন। শেষ মুহূর্ত পর্যন্ত তার সফরের কথা কেউ জানত না।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এক বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৭৫ মিলিয়ন ডলার খরচ করা হবে সামরিক খাতে। বিশেষ করে অ্যাব্রামস ট্যাংকের জন্য গোলা-বারুদ কেনা হবে। বাকি টাকার একটা বড় অংশ মানবিক কাজে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র আরও জানায়, ইউক্রেনকে ১২০ মিলিমিটারের কার্তুজ দেওয়া হবে ট্যাংকের জন্য। যে কার্তুজে ইউরেনিয়াম ডিপ্লেট করা থাকবে। এই কার্তুজ যেখানে ফাটবে সেখানে বাতাস বিষাক্ত হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ধরনের কার্তুজ ব্যবহার নিয়ে বিতর্ক আছে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরেই রাশিয়া এর প্রতিবাদ করেছে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কেবল ইউক্রেনকে সাহায্য করছে, তা-ই নয়, রাশিয়ার একটি গোটা প্রজন্মকে খতম করার চেষ্টা করছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »