বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

মারা গেলেন ডায়ানার ‘প্রেমিক’দোদির বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ডায়ানার মৃত্যু নিয়ে ‘গুরুতর অভিযোগ’ তোলা ধনকুবের ফায়েদ মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স শনিবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, দোদির বাবা মিশরীয় ধনকুবেরের মোহাম্মদ আল-ফায়েদ গত ৩০ আগস্ট ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরমাধ্যমে দীর্ঘ ২৬ বছর পুত্র হারানোর শোকের ইতি ঘটেছে তার।

যুক্তরাজ্যের আলোচিত রাজবধূ প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনায় একইসঙ্গে গাড়ির চালক ও তার প্রেমিক ইমাদ এল-দিন দোদিও প্রাণ হারান।

মৃত্যুর মাত্র কয়েকমাস আগে দোদির সঙ্গে প্রিন্সেস ডায়ানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। মৃত্যুর দিন একটি মার্সিডিজ গাড়িতে করে রেস্তোরাঁয় গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে পাপ্পারাজ্জিদের (ফটোগ্রাফার) কারণে নিজেদের হোটেলের দিকে ফিরে আসতে বাধ্য হন তারা। আর হোটেলে ফেরার সময়ই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ যুগল।

ওই দুর্ঘটনার পর দোদির বাবা মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল-ফায়েদ অভিযোগ করেছিলেন, ব্রিটিশ রাজপরিবারের নির্দেশে প্রিন্সেস ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়েছিল।

মোহাম্মদ আল-ফায়েদ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তৎকালীন ব্রিটিশ প্রিন্স ও বর্তমান রাজা— রাজা তৃতীয় চার্লস ডায়ানা ও দোদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কারণ তিনি চাননি ডায়ানা কোনো মুসলিমকে বিয়ে করুক।

তবে পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে, পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুত হোটেলে ফিরতে গিয়েই প্রাণ যায় ডায়ানার। তার মৃত্যু হয়েছিল নিছক সড়ক দুর্ঘটনায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »