বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার

মুক্তি ৭১ প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসিদীঘি পাড় এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিরাজ খলিফা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে মহসিন কলোনিতে ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের স্বীকার ওই ছাত্রীর বয়স আট। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
গ্রেফতার মিরাজ খলিফা (৩৩) পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ খলিফা বাড়ির আবুল হোসেন খলিফার ছেলে। তিনি পেশায় ভাসমান ঝাল-মুড়ি ও চটপটি বিক্রেতা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, রোববার বিকেলে আট বছরের শিশু বাসার ছাদে বালতি আনতে গেলে ফুচকা দেওয়ার কথা বলে গ্রেফতার মিরাজ খলিফা তার বাসায় নিয়ে যায়। তখন বাসায় তেমন কেউ ছিলো না, স্ত্রী গার্মেন্টসে ছিলেন। মিরাজ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি দীর্ঘক্ষণ ছাদ থেকে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পরিবারের সদস্যরা। মিরাজের রুমের দরজা বন্ধ দেখেও দরজায় নক করলে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে অন্যত্র খোঁজাখুজি করে।

তিনি আরও বলেন, পরে মিরাজের বাসার জানালার নিচে সানসেটের শিশুকে দাঁড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মিরাজ শিশুটিকে জানালা খুলে সানসেটে লুকিয়ে রেখেছিল। ধর্ষণের কথা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। পরে ওই শিশু তার মায়ের কাছে সব খুলে বলে। এরপর ক্ষুব্ধ হয়ে তার মাসহ স্থানীয়রা তাকে ধরে আটকে রেখে ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় ওই শিশুর মা সাফিয়া আক্তার বাদী হয়ে বন্দর থানায় মিরাজকে আসামি করে মামলা করেন।

জিজ্ঞাসাবাদে মিরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে তাকে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »