বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

নারী বিশ্বকাপ ফাইনাল

ইংল্যান্ডকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া ডেস্ক

গেল বছর আগে এই ‘লা রোহা’দের ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় করেছিল ইংল্যান্ড। এবার বিশ্বকাপের ফাইনালেই যেন তার শোধ নিল স্পেনের মেয়েরা। দুই দলের প্রথমবারের ফাইনালে জয় পেয়েছে ‘লা রোহা’রা। সেরিনা ওয়েগম্যানের শিষ্যদের তারা হারিয়েছে ১-০ গোলে। আর এতে নারী বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন।

এক মাসের লম্বা টুর্নামেন্টের পর আজ অল-ইউরোপিয়ান ফাইনালে স্পেনের মুখোমুখি হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা উপহার দিলেও ফাইনালে এসে যেন বোতলবন্দি হয়ে ছিল এলা টনি আর লরেন হ্যাম্পরা। বিপরীতে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল দিয়ে পূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে স্পেন।

ম্যাচের শুরু থেকে ইংলিশদের চাপে রেখেছিল স্পেন। বল পজিশনিং থেকে শুরু করে গোলে শট, সবখানেই আধিপত্য ছিল স্প্যানিশদের। যদিও ম্যাচের প্রথম বড় সুযোগ পেয়েছিল ইংল্যান্ডই। দলের ম্যানসিটি স্ট্রাইকার লরেন হ্যাম্পের জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। এমন সুযোগ হাতছাড়া হওয়ার পরই যেন ভেঙে পড়ে ইংলিশদের মনোবল।

বিপরীতে আক্রমণের ধার বাড়ায় স্পেন। ম্যাচের প্রথম বিশ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল রেখেছিল নিজেদের পায়েই। আক্রমণের সেই ধারাতেই ২৯ মিনিটে লিড পায় স্পেন।

বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে আসেন বার্সেলোনা তারকা মারিওনা কালদেন্তি। ডি-বক্সের ঠিক আগেই পাস দিয়েছেন লেফটব্যাক থেকে ওভারল্যাপ করে আসা অধিনায়ক ওলগাকে। বাম পায়ের কোণাকুনি শটে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার (১-০)।

গোল দেওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে শুরু করে স্পেন। বল পজিশন ধরে রেখে আরও একাধিকবার আক্রমণে ওঠে তারা। যদিও ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে আর গোল পাওয়া হয়নি।

দ্বিতীয়ার্ধে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। লরেন জেমস আর ক্লোয়ি কেলিকে মাঠে নামান কোচ ওয়েগম্যান। যদিও অতি আক্রমণাত্মক মানসিকতার সুফল তারা পায়নি। খেলার ধারার বিপরীতে দুইবার বড় সুযোগ পেয়েছিল স্পেন। দুইবারই তাদের গোলবঞ্চিত করেছেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস।

প্রথমে কালদেন্তির একক প্রচেষ্টায় নেওয়া দারুণ এক শট ফিরিয়ে দিয়েছেন। পরে জেনিফার হারমোসোর পেনাল্টিও ঠেকিয়েছেন। ইংল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করেছিলেন ইয়ার্পস। তবে, দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আর পাওয়া হয়নি ইংলিশদের।

যোগ করা ১৩ মিনিটেও সুবিধা করতে পারেনি ইংলিশ মেয়েরা। উলটো হারমোসো, কালদেন্তিদের আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত অধিনায়ক ওলগার গোলেই প্রথমবারের মতো নারী ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল স্পেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »