শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

প্রশাসনে বড় ধরনের রদবদল

মুক্তি৭১ ডেস্ক

প্রশাসনের শীর্ষপদ সচিবসহ অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে বড় পরিবর্তন এনেছে সরকার। তিন সচিবকে বদলি করে একই মর্যাদায় অন্য মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) মন্ত্রণালয়ের কয়েকটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সচিব মর্যাদা (গ্রেড-১) পেয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল হাসান চৌধুরী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শেখ মজিবুর রহমান। একইসঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুগ্মসচিব পদমর্যাদায় বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মুসাকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত নাজমা শেখকে এনটিআরসি’র সদস্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আহসান কবীরকে বিসিকের পরিচালক, বিআরডিবির পরিচালক মো. ইসমাঈল হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব আবু হেনা মোস্তাফা জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিপুল চন্দ্র বিশ্বাসকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকে হিসেবে প্রেষণে।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. পারভেজ রহিম ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, এনটিআরসিএ’র সদস্য শওকত ইকবাল শাহীন আইএমইডির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহাম্মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব মর্যাদার ৩ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

উপসচিব মর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে বদলি করা হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 ১২ ফেব্রুয়ারিত নির্বাচন হবে

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »