বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

ভুল বোঝাবুঝির অবসান হোক : প্রভা

মুক্তি৭১ বিনোদন ডেস্ক :

সাংবাদিকদের প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম। গত শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের আয়োজনে কথা বলার সময় সাংবাদিকদের সঙ্গে তার দূরত্বের কারণ তুলে ধরতে দুটি উদাহরণ টেনেছিলেন প্রভা। তার সেই বক্তব্যের পর সাংবাদিকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

পরবর্তীতে প্রভা তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন, নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেওয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিল না, এখনও নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক।

 

এ ছাড়া তিনি আরও বলেন, ‘আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোনো সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এছাড়া প্রভা আরও বলেন, ‘আমি আমার বিপদ-আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলোতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিল। আশা করছি, সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠব। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।’

এদিকে সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। এর আগে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মামলার প্রস্তুতির বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সেই আইনজীবী।

জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘প্রভা যে ভুল করেছেন, সেটি তিনি প্রত্যক্ষ-পরোক্ষভাবে বুঝিয়েছেন। তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? লিগ্যাল নোটিশ পাঠানোর পর তার কাছে পজিটিভ কিছু আশা করেছিলাম। কিন্তু তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সোসাইটিকে তার কাছে ক্ষমা চাইতে বলছেন। এ কারণে আমি ধরে নিচ্ছি, তিনি আমার লিগ্যাল নোটিশের ব্যাপারে পরোক্ষভাবে বক্তব্য দিয়েছেন। সার্বিক বিষয় বিবেচনা করেই মামলার প্রস্তুতি নিচ্ছি।’

প্রসঙ্গত, সম্প্রতি টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটি শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মূলত, সেই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রভা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অপূর্ব-বিন্দু জুটি বিরতি ভেঙে ফিরছেন

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে

বিস্তারিত »

মুখ খুললেন গোবিন্দর

২০২৪ সালের অক্টোবরে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার আগে পায়ে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। সে সময় শোনা যায়, নিজের লাইসেন্স করা বন্দুক থেকে

বিস্তারিত »

তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। অভিনেতা রণবীর

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

গাইলেন বাপ্পা-কোনাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা-তহবিল সংগ্রহে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উৎস

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

বজরঙ্গি ভাইজান’র  ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন

‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায়

বিস্তারিত »

গায়ের রং কালো বলে কটাক্ষ সুন্দরীর কড়া জবাব

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি তার শরীরের রঙ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের নেটিজেনরা নানা কটাক্ষ করে

বিস্তারিত »