বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

স্বীকৃতি পেতে ৭১’র গণহত্যার ঘটনা ছড়িয়ে দেওয়ার পরামর্শ জেরেমির

মুক্তি৭১ ডেস্ক

১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির আবেদন পর্যালোচনা করতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস (সিএমএইচআর)-এর হলোকাস্ট এবং গণহত্যা বিষয়ক কিউরেটর ড. জেরেমি মেলভিন মেরন। সপ্তাহখানেকের বাংলাদেশ সফরে জেরেমি বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ শেষে তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতির বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন। গণহত্যার স্বীকৃতির বিষয়ে চ্যালেঞ্জ হিসেবে জেরেমির ভাষ্য, গণহত্যার স্বীকৃতির বিষয়ে প্রমাণ সংরক্ষণ বড় চ্যালেঞ্জ। ডকুমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে আমি দেখেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কিছু ভালো কাজ করতে সক্ষম হয়েছে। তারা কিছু ডকুমেন্ট ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পেরেছে। শুধু ডকুমেন্ট সংরক্ষণ করলেই চলে না, পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের গল্পের প্রয়োজন হবে।

গণহত্যার স্বীকৃতি পেতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর আশাব্যঞ্জক কাজ করছে জানিয়ে জেরেমি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর যে কাজটি করছে তা খুবই আশাব্যঞ্জক। কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস হলোকাস্টের সঙ্গে তারা অংশীদারিত্ব তৈরি করেছে, যা এ বিষয়বস্তু তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এটা ঠিক যে ভালো সম্পর্ক নির্মিত হচ্ছে। কেবল কানাডার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে নয়, ১৯৭১ সালে ঘটে যাওয়া ঘটনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, যা স্বীকৃতি আদায়ের পথকে সহজ করবে।

বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিষয়টি অজানা ছিল বলে জানান গণহত্যা বিষয়ক এ কিউরেটর। জেরেমির ভাষায়, এটি আমার কাছে অনেকটাই অজানা ছিল। এখন আমি প্রতিদিন জানা এবং শেখার চেষ্টা করছি। বিশেষ করে এখানে আমার সফরের সময় যা পাব, সেগুলো আমার দেশে নিয়ে যাব এবং আমার সহকর্মীদের কাছে তুলে ধরব। বিষয়টি সামনে কীভাবে নিয়ে আসা যায়, সে উপায় বের করা নিয়ে তাদের সঙ্গে আলাপ করব।

তিনি বলেন, স্বীকৃতি আদায়ের বিষয়টি একটি প্রক্রিয়া। প্রক্রিয়া যে চলমান আছে, সেটি আমি বলতে পারি। কেননা, আমি জানি কানাডায় বাংলাদেশি সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে গণহত্যার বিষয়ে স্বীকৃতি চেয়েছে, তারা বিষয়টি তুলে ধরছে।

আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি আদায়ে অনেক সময় রাজনৈতিক সহযোগিতা জরুরি বলে জানান গণহত্যা বিষয়ক কিউরেটর জেরেমি। তিনি বলেন, গণহত্যার স্বীকৃতি আদায় করে নিতে অনেক সময় রাজনৈতিক বিবেচনার দরকার পড়ে। এজন্য বিষয়টি দেশে-বিদেশে তুলে ধরতে হয়। তখন রাজনীতিকদের নজরে আসে। যখন সত্য ঘটনাগুলো বারবার তুলে ধরা হবে, তখন রাজনীতিকরা বিষয়টিতে গুরুত্ব দেবেন। তখন স্বীকৃতি আদায় করতে সহজ হয়। এক কথায়, গণহত্যার বিষয়টি যতটা ছড়িয়ে দেওয়া যাবে ততই স্বীকৃতি আদায়ে উপকার পাওয়া যাবে।

গণহত্যার স্বীকৃতির পেতে কত সময় লাগতে পারে জানতে চাইলে জেরেমি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো সহজ উত্তর নেই। এসময় জেরেমি কানাডার প্রসঙ্গ টেনে বলেন, কানাডার বিষয়টি ধরুন। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমাদের আদিবাসীদের গণহত্যার ইতিহাসের কথা। ১০ থেকে ১৫ বছর আগেও আদিবাসীদের গণহত্যার স্বীকৃতি বিষয়টি বিতর্কিত ছিল। বিষয়টি নিয়ে অনেকে বিতর্ক তুলেছে, প্রচুর আলোচনা হয়েছে। একটা সময় রাজনৈতিক মহল বিষয়টি আমলে নেয়। শেষ অবধি সেটি গ্রহণও করে। গণহত্যার স্বীকৃতির বিষয়টি কিন্তু তৃণমূল থেকে শুরু হয়েছিল, আদিবাসীরা এ আলোচনা তুলেছিল এবং আস্তে আস্তে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিল।

সিএমএইচআরের হলোকাস্ট এবং গণহত্যা বিষয়ক কিউরেটর ড. জেরেমি সাত‌ দি‌নের সফরে সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফরে তিনি ১৯৭১ সালে ঢাকা ও সংলগ্ন যেসব এলাকায় গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। একইসঙ্গে ১৯৭১ সালের গণহত্যায় নিহত পরিবারের সদস্য ও গণহত্যায় বেঁচে যাওয়া নির্যাতিতদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেরেমি।

রোববার (১২ ফেব্রুয়ারি) গণহত্যা বিষয়ক কিউরেটর জেরেমির ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »