বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

জাপানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি

জাপানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে একশরও বেশি স্কুল, বিশ্ববিদ্যালয়ে হত্যা ও বোমা হামলার হুমকি দিয়ে ফ্যাক্স এসেছে। এতে তড়িঘড়ি বন্ধ করা হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। পুলিশ হুমকিদাতা ব্যক্তির খোঁজ করছে।

বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুর দিকে টোকিওর একটি নম্বর থেকে হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাক্সে ওই হুমকি দেওয়া হয়।

যদিও স্কুল ভবনগুলোতে কোনও বোমা পাওয়া যায়নি, এমনকী ছাত্র-ছাত্রী কিংবা স্টাফদের ওপর এখন পর্যন্ত হামলা হওয়ার কোনও খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

জাপানে অপরাধের হার কম। সেখানে বোমা হামলার এমন হুমকি খুবই বিরল ঘটনা।

দেশজুড়ে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক বার্তায় হুমকি প্রথম আসা শুরু হয় গত সোমবার। সায়তামা প্রশাসনিক এলাকায় ১৭০ টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বার্তায় ৩৩০টির বেশি বোমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পেতে রাখার দাবি করা হয়। অন্য আরেকটি বার্তায় হুমকিদাতা ব্যক্তি বড় ধরনের বোমা পেতে রেখেছেন বলেও জানিয়েছেন।

কয়েকটি খবরে বলা হয়েছে, হুমকির ওই বার্তায় ৩ লাখ ইয়েন থেকে ৩০ লাখ ইয়েন পর্যন্ত মুক্তিপণও দাবি করা হয়েছে।

মঙ্গলবার কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওসাকা, সায়তামা এবং টোকিওর কাছের ইবারাকি-সহ বিভিন্ন প্রশাসনিক এলাকার হাই স্কুলে একই নাম্বার থেকে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে ঘরে বানানো অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জাপানের অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তবে বৃহস্পতিবার বেশিরভাগ স্কুলই আবার খুলে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »