বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানও নিখোঁজ!

মুক্তি৭১ ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর ধারণা করা হচ্ছিল, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাশেম সাফিয়েদ্দিন। তবে শুক্রবার (৪ অক্টোবর) থেকে হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেইদিনের পর থেকে হাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

আল জাজিরা বলছে, সশস্ত্র গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাশেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য। এ ছাড়া তিনি নিহত নাসরুল্লাহর মামাতো ভাই।

বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারি বলেন, হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লাহ কর্মকর্তারা উদ্ধার কর্মীদের অনুমতি দেওয়ার জন্য তৎপর ছিলেন। জাব্বারি বলেন, হাশেম সাফিয়েদ্দিনও হত্যার শিকার হয়েছেন- এমন আশঙ্কার মধ্যে হিজবুল্লাহ গোষ্ঠীর সফলতা প্রশ্নের মুখে দাঁড়ালো।

এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানান, দাহিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরুল্লাহর মামাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন।

এ ছাড়া সূত্রের বরাত দিয়ে ডেইলি সাবাহ বলছে, বৈরুতের শহরতলিতে শুক্রবার ভোরে হামলার পর থেকে এখন পর্যন্ত হাশেমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হিজবুল্লাহর ঘনিষ্ট আরেকটি সূত্র বার্তাসংস্থা এএফপি’কে জানান, হাশেমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি কোথায় আছেন তা আমরা জানিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, যেখানে হামলা করা হয়েছে সেই ভূগর্ভস্থ হেডকোয়ার্টারে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তবে প্রতি মুহূর্তে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »