বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

চট্টগ্রামে মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত

আওয়ামীলীগ এখন দিল্লি গিয়ে বিশ্বনেতাদের সাথে সেলফি তুলছে

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহামারী ডেঙ্গু রোগ প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উদাসীন। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে। কারণ ডেঙ্গু মশা মারার জন্য যে ওষুধগুলো দরকার তারা সেটি আনতে পারেনি। তারা কোটি কোটি টাকা দিয়ে মশার ঘুমের ওষুধ নিয়ে এসেছে। এই ওষধে মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। প্রকৃতপক্ষে মশা নির্মূল হয় না। সেটি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। আর সরকারের হতাশাগ্রস্ত আধমরা মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো বিএনপির উপর দোষ চাপাচ্ছে। তারা সবদিকে ব্যর্থ হয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। আওয়ামীলীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্বনেতাদের সাথে সেলফি তুলছে। কিন্তু এসব দানাই পানাই করে লাভ হবে না। এই সরকারকে বিদায় নিতে হবেই।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহিলাদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে কাজীর দেউরী মোড় থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্নাঢ্য র‍্যালী শুরু হয়ে নুর আহম্মেদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। সরকারের মন্ত্রী এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়।এঅবস্থায় জনমতের প্রতি বৃদ্ধাঙুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেবে না দেশের জনগণ। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইছে। কিন্তু দেশের জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না। ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন ছিল বিতর্কিত। বিশ্বের কোথাও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। দেশে এধরণের নির্বাচন আর হতে দেওয়া হবে না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিনই জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতের সরকারের পতন ঘটবে।

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সি. সহ সভাপতি সকিনা বেগম, সহ সভাপতি খালেদা বোরহান, মারিয়া সেলিম, ফারহানা জসিম, মাহমুদা সুলতানা ঝর্না, জুলেখা বেগম জুলি, সি. যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন নাহার প্রেমা, মোছাম্মৎ কামরুন্নেছা, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ, হাবিবা সুলতানা, হাসিনা মুন্নি, দপ্তর সম্পাদক এড. আয়েশা আকতার সানজি, প্রচার সম্পাদক পারভীন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক এড. বিলকিস আরা মিতু, মনোয়ারা বাবুল প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

সিইসির সঙ্গে আসিফের নেতৃত্বে এনসিপির বৈঠক বিকেলে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

ভুটানকে ট্রানজিট দিয়ে

ট্রানজিট সুবিধায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা পণ্য নিয়ে যাচ্ছে ভুটান। সাড়ে ছয় টনের পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে

বিস্তারিত »