বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

জন্মাষ্টমী উপলক্ষে সিএমপির নির্দেশনা

মুক্তি৭১ প্রতিবেদক

শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরে ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রার আয়োজন করেছে জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। মহাশোভাযাত্রা ও অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচলে নির্দেশনা দিয়েছে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে শনিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৫ দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর বুধবার শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসবের ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত মহাশোভাযাত্রা ও অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কে.বি আবদুস সাত্তার রোড কেন্দ্রিক : নগরীর আন্দরকিল্লা (মোমিন রোড) কে.বি আবদুস সাত্তার রোডের প্রবেশ মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গণি বেকারী কেন্দ্রিক 
নগরের গণি বেকারী মোড় থেকে জে.এম সেন হলমুখী ও দারুল উলুম রোডের সংযোগস্থলে কে.বি আবদুস সাত্তার রোড মুখে (গুডস্ হিলের সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মহাশোভাযাত্রা চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণ 
নগরের আন্দরকিল্লাস্থ জে.এম সেন হলে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জম্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রা জে.এম সেন হল থেকে আন্দরকিল্লা মোড়-বক্সিরহাট মোড়-লালদীঘির পাড়-কোতোয়ালী মোড়-নিউ মার্কেট-আমতল-রাইফেল ক্লাব-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা)-বৌদ্ধ মন্দির-মোমিন রোড-চেরাগী পাহাড় হয়ে জে.এম সেন হলে এসে শেষ হবে। উল্লেখিত সড়কসমূহে ধর্মীয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পার্কিং ব্যবস্থাপনা 
জে.এম সেন হলে শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রায় আগত পূন্যার্থীদের বহনকারী যানবাহনসমূহ নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় ও আউটার স্টেডিয়াম (এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন)-এ পার্কিং করবে। মহাশোভাযাত্রায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শুভ জম্মাষ্টমী উৎসব সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিএনপির প্রতিনিধি দল সঙ্গে বিকেলে সিইসির বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »