বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

আরাভকে চিনি না,  প্রাথমিক পরিচয়ও নাই: বেনজীর

মুক্তি৭১ ডেস্ক

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে চলছে নানা গুঞ্জন। কীভাবে আরাভ ঢাকায় পুলিশ হত্যা করে দেশের বাইরে গেল, কীভাবে ভারতের নাগরিকত্ব নিয়ে দুবাই গেল, এত টাকার উৎস কী—এই নিয়ে যখন কানাঘুষা চলছে, তখনই আরাভকে চিনেন না দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে বেনজির দাবি করেছেন, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।

আরাভের স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকার দুবাইতে যাওয়ার পর থেকেই মূলত আলোচনার শুরু। তখনই সামনে আসে ২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি এই আরাভ। এরপর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে।

অল্প সময়ে কোটিপতি হওয়া আরাভ খানের সঙ্গে দেশের অপরাধজগতের শীর্ষ সন্ত্রাসী, মডেল, পুলিশের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে বলে পুলিশের সূত্র ব্যবহার করে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এর মধ্যেই শুক্রবার (১৭ মার্চ) রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে আলোচনায় আসে র‍্যাবের এই সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজিরের নাম। এরপরই আজ বেনজির ফেসবুকে এই পোস্ট দিলেন।

পোস্টে বেনজীর লিখেছেন, সম্মানিত দেশবাসি, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পুর্ণ ভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় “ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পূরোটা সময় খুনি , সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হাহাকার সিলিন্ডার জন্য চট্টগ্রামে গ্যাসের 

চট্টগ্রাম নগরে এলপিজি গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানো এবং ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে খুচরা

বিস্তারিত »

ঢাকায় আসছেবিশ্বকাপের ফুটবল  ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »